Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজের দলের নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে মন্ত্রী অরূপ রায়ের সাহায্য চাইলেন বিজেপি কর্মী

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  বিজেপি কর্মীর কাছ থেকে মোটা টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল বালির এক বিজেপি নেতার বিরুদ্ধে। বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিজেপি কর্মী। তারপরেই আজ বৃহস্পতিবার রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের দ্বারস্থ হন বালি

নিজের দলের নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে মন্ত্রী অরূপ রায়ের সাহায্য চাইলেন বিজেপি কর্মী

শেষ আপডেট: 10 September 2020 11:02

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  বিজেপি কর্মীর কাছ থেকে মোটা টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল বালির এক বিজেপি নেতার বিরুদ্ধে। বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিজেপি কর্মী। তারপরেই আজ বৃহস্পতিবার রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের দ্বারস্থ হন বালি মণ্ডলের যুব বিজেপি কর্মী সৌরভ পাল। বালি বাজার এলাকার গোস্বামীপাড়ার বাসিন্দা সৌরভ। তাঁর অভিযোগ, ঘূর্ণিঝড়ে তাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাড়ি সারানোর জন্য দলের বালি মণ্ডল ১ এর সভাপতি রাধারঞ্জন গোস্বামীর শরণাপন্ন হন তিনি। তখনই রাধারঞ্জনবাবু তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা তোলা চান। তিনি বলেন, ‘‘আমি ওই টাকা দিতে পারব না বলে জানালে কয়েক দফায় টাকা দেওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হয়। ২৮ অগস্ট বাড়ি থেকে ইট বালির গোলার দিকে যাচ্ছিলাম আমি। তখন আমাকে মারধরের হুমকি দিয়ে রাধারঞ্জন আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে নেয়।’’ এই ঘটনার পরেই বালি মণ্ডল সভাপতির বিরুদ্ধে বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভ। আর তারপর থেকেই ক্রমাগত তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব বিজেপির ওই কর্মী। বৃহস্পতিবার সাহায্য চেয়ে রাজ্যের সমবায় মন্ত্রী এবং তৃণমূল হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়ের দ্বারস্থ হন সৌরভ। মন্ত্রী জানিয়েছেন, তিনি বালি থানার ওসিকে সৌরভের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি হাওড়া পুরসভা থেকে অনুমতি নিয়ে তিনি যাতে তাঁর বাড়ি মেরামতি করতে পারেন তাও দেখা হবে বলে আশ্বাস দেন। অরূপবাবু বলেন, ‘‘কে কোন দলের কর্মী আমি জানি না। আমার কাছে বহু মানুষ সাহায্যের জন্য আসেন। আমি আমার সাধ্য মতো সাহায্য করি। এই যুবকও এসেছিলেন। ওর সমস্যার কথা শুনেছি। নিরাপত্তার অভাব বোধ করছেন উনি। তাই থানার সঙ্গে কথা বলে ওঁর নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছি।’’ হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা এই ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্ত আছে বলে পাল্টা অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, ঘূর্ণিঝড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হলে সরকারি সাহায্যের জন্য না গিয়ে কেন বিজেপির কার্যকর্তার কাছে যাবেন কেউ? তিনি বলেন, ‘‘পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। সৌরভের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।’’

```