Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উলেন রায়ের দেহের ময়নাতদন্ত নিয়ে টানাপড়েন চলছেই, কোর্টের রায়ের অপেক্ষায় বিজেপি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: উলেন রায়ের দেহের ময়নাতদন্ত নিয়ে আইনি টানাপড়েন অব্যাহত। দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে কি হবে না ঝুলে রইল আদালতে। জলপাইগুড়ি আদালতের নির্দেশ মতো আজ শুক্রবারই দ্বিতীয়বার উলেন রায়ের দেহের ময়নাতদন্ত করে সেই রিপোর্ট জমা

উলেন রায়ের দেহের ময়নাতদন্ত নিয়ে টানাপড়েন চলছেই, কোর্টের রায়ের অপেক্ষায় বিজেপি

শেষ আপডেট: 11 December 2020 08:52

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: উলেন রায়ের দেহের ময়নাতদন্ত নিয়ে আইনি টানাপড়েন অব্যাহত। দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে কি হবে না ঝুলে রইল আদালতে। জলপাইগুড়ি আদালতের নির্দেশ মতো আজ শুক্রবারই দ্বিতীয়বার উলেন রায়ের দেহের ময়নাতদন্ত করে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল আদালতে। গত ৮ তারিখ এই নির্দেশ দিয়েছিল সিজিএম কোর্ট। তবে গতকাল শেষবেলায় পুলিশের তরফে এই নির্দেশ প্রত্যাহারের আবেদন জানানো হয়েছিল জলপাইগুড়ি আদালতে। সিজেএম এর আদালতে নির্দেশ পুনর্বিবেচনার আবেদনের পাশাপাশি জজ কোর্টে রিভিশন ফাইল করে সরকার পক্ষ। আজ বেলা দুটোর পর তার শুনানি হওয়ার কথা। তাই এখন জেলা আদালতের রায়ের অপেক্ষায় বিজেপির লিগাল সেল। আদালত আদৌ সরকারপক্ষের আবেদনে সাড়া দেয় কি না তা দেখার অপেক্ষায় নিহত উলেনবাবুর পরিবারও। সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানের সময় জখম হন গজলডোবার বাসিন্দা বছর ৫০ এর উলেন রায়। পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুলিশের লাঠি ও গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে বিজেপির অভিযোগ। যদিও প্রশাসন তা মানতে নারাজ। মঙ্গলবার উত্তরকন্যা অভিযানে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তে করার নির্দেশ দেয় জলপাইগুড়ি আদালত। উলেন রায়ের দিদি ওইদিন আদালতে জানান, সত্য লুকোতে গভীর রাতে তাঁর ভাইয়ের দেহের ময়নাতদন্ত হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতেই মঙ্গলবার জলপাইগুড়ি আদালত উলেন রায়ের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ ছিল, তিনজন চিকিত্‍সকের উপস্থিতিতে এই ময়নাতদন্ত করতে হবে। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করতে হবে। ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

```