Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহা যোগদানের পর বিজেপির সভা, ধারে ভারে নজর কাড়ছে কেতুগ্রাম

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মেদিনীপুরের মহা যোগদানে রাজ্য জুড়ে সাড়া পড়েছে। তারপরেই মঙ্গলবারে পূর্ব বর্ধমানে পা রাখছেন বিজেপি নেতারা। সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কর্মসূচির পর আজ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কর্মসূচি পূর্ব বর্ধমান

মহা যোগদানের পর বিজেপির সভা, ধারে ভারে নজর কাড়ছে কেতুগ্রাম

শেষ আপডেট: 22 December 2020 05:24

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মেদিনীপুরের মহা যোগদানে রাজ্য জুড়ে সাড়া পড়েছে। তারপরেই মঙ্গলবারে পূর্ব বর্ধমানে পা রাখছেন বিজেপি নেতারা। সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কর্মসূচির পর আজ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কর্মসূচি পূর্ব বর্ধমানে। সভায় থাকার কথা সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা রাজ্যের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর। সভার আগেই বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ দাবি করেছেন, কেতুগ্রাম ও পূর্বস্থলীতে তাঁদের কর্মীদের মারধর করা হচ্ছে। পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। রবিবার কাটোয়া শহরে দলের কর্মীরা পতাকা বাঁধতে গেলে তৃণমূলের লোকজন তাঁদের মারধর করে। পুলিশ কার্যত নিষ্ক্রিয় আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য দেবু টুডু জানিয়েছেন, তাঁরা একাজ করেন না। গণতান্ত্রিক ব্যবস্থা এ রাজ্যে আছে। যে কেউ সভা করতে পারেন। ওরা ঠিক বলছেন না। একই মত তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথের। তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হিংসা, মারামারি পছন্দ করেন না। বিজেপির অভিযোগ পুরোটাই মনগড়া।’’ সোমবার বিকেলে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচিতে মিছিল করার পর সাংসদ সুনীল মণ্ডল ও শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করেন। বলেন, ‘‘যাঁরা দলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মানুষ তাদের রেয়াত করবে না।’’ তবে বিজেপি জেলা সভাপতি সন্দীপ নন্দী বলেন, ‘‘মানুষ ঠিক করে নিয়েছে এবার বিধানসভা নির্বাচনে কাকে ভোট দেবে। বিজেপির মিটিং মিছিল বা সভাতে জনসমাগম দেখে তৃণমূল নেতাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে।’’ এই চাপান-উতোরের মাঝেই কেতুগ্রাম ও পূর্বস্থলীর সভাকে কেন্দ্র করে আগ্রহ দেখা দিয়েছে। তিনদিন আগে জেলার এক সাংসদ সুনীল মণ্ডল ও দুই বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ও সৈকত পাঁজা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। জেলার নানা এলাকায় তৃণমূল কর্মীরা তাদের 'গদ্দার' বলে প্রচারে নেমেছে। পোড়ানো হয়েছে কুশপুত্তলিকা। এর আগেই বর্ধমান শহর ও সদরে অন্তত আরো দু'জন নেতা দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কেউ কেউ। যদি তারা মেদিনীপুর যাননি। এর মধ্যেই দলের নতুন কিছু পদ দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে। যেমন সোমবার বর্ধমান শহরে জয়হিন্দ বাহিনীর সভাপতি করা হয়েছে দলের পুরনো কর্মী পল্লব দাসকে। চেয়ারম্যান করা হয়েছে পুরনো আর এক কর্মী সমরজিৎ দাসকে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের মত না হলেও বিজেপি পূর্ব বর্ধমানের নানা এলাকাতেও নতুন করে থাবা গাড়ছে। তাদের সংগঠন এখন অনেক গোছানো। জেলায় অনেকদিন যাবৎ তাদের সংগঠন দুটি সাংগঠনিক জেলায় সাজানো। একের পর এক কর্মসূচি করছেন তারা। এর উপর তিনজন বড় নেতার যোগদানে তারা আরও চাঙ্গা। পূর্ব বর্ধমানের কালনা ও পূর্বস্থলীতে বিজেপির পুরনো প্রভাবের ক্ষেত্র রয়েছে। তাই সভার দিকে তাকিয়ে আছেন রাজনৈতিক মহল। সকাল সকাল শ্রীচৈতন্যের মন্দিরে পুজো দিয়ে সভার প্রস্তুতি শুরু করে ফেলেছেন দিলীপ ঘোষ।

```