Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলপাইগুড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অমিত শাহের বক্তব্য শুনতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অমিত শাহর ভার্চুয়াল জনসভা ব্যর্থ করতে জেলার বিভিন্ন ব্লকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। অবশেষে জেনারেটর চালিয়ে ভার্চুয়াল জনসভায় উপস্থিত থাকলেন জলপাইগুড়ির  সাংসদ ডাক্তার জয়ন্ত রায় সহ অন্যান

জলপাইগুড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অমিত শাহের বক্তব্য শুনতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির

শেষ আপডেট: 9 June 2020 09:36

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অমিত শাহর ভার্চুয়াল জনসভা ব্যর্থ করতে জেলার বিভিন্ন ব্লকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। অবশেষে জেনারেটর চালিয়ে ভার্চুয়াল জনসভায় উপস্থিত থাকলেন জলপাইগুড়ির  সাংসদ ডাক্তার জয়ন্ত রায় সহ অন্যান্য নেতারা। শেষে বাবুল সুপ্রিয়র সঙ্গে শপথও নিলেন তিনি। ল্যাপটপের সাহায্যে ছোট সাউন্ড সিস্টেম ও জায়েন্ট স্ক্রিন লাগিয়ে অমিত শার ভার্চুয়াল জনসভায় উপস্থিত থাকার ব্যবস্থা্ হয়েছিল মোহিতনগরে। সামাজিক দূরত্ব বজায় রেখেই যাতে সবাই জনসভায় অমিত শাহের বক্তব্য শোনেন হয়েছিল সেই ব্যবস্থাও। কিন্তু আচমকাই ছন্দপতন। সকাল এগারোটার আগে কারেন্ট অফ হয়ে যায়। তখন জেনারেটর ভাড়া করে এনে অমিত শাহের বক্তব্য শোনেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত রায়, জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী সহ অন্যান্য নেতারা। অমিত শার ভার্চুয়াল জনসভা সফল করতে গত কয়েকদিন ধরে সাজো সাজো রব ছিল জেলা বিজেপির অন্দরমহলে। কাঠফাটা রোদ উপেক্ষা করে মাঠে-ময়দানে নেমে ভার্চুয়াল জনসভার প্রচার শুরু করেছিলেন বিজেপির নেতা কর্মীরা। এই জনসভায় জলপাইগুড়ির ষাট হাজার মানুষকে অনলাইনে যুক্ত করার লক্ষ্য নিয়েছিল জেলা বিজেপি।  গত কয়েক দিন ধরেই  চলছিল প্রচার। বিজেপি জেলা সভাপতির অভিযোগ, সেই খবর শাসক দলের কানে পৌঁছতেই আজ জলপাইগুড়ি জেলার সদর ব্লক সহ বিভিন্ন ব্লকে শাসকদলের মদতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়। জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, ‘‘জলপাইগুড়ি সদর ব্লকের একাংশ, ময়নাগুড়ি ব্লক, ধূপগুড়ি ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় শাসকদলের প্রত্যক্ষ মদতে সকাল ১০ টা থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে রাখা হয়েছে। তাই আমরা জেনারেটর ভাড়া করে এনে অমিতজির বক্তব্য শুনলাম। কোনো কোনো জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও আমরা খবর পেয়েছি।। কিন্তু এইভাবে বিজেপি কে আটকানো যাবেনা। এত প্রতিকূলতার মধ্যেও বুথগুলিতে হাজারে হাজারে লোক অমিত শার বক্তব্য শুনেছেন।’’ তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যানী অবশ্য যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, বিজেপির এই ধরনের অভিযোগের কোনও সারবত্তাই নেই। কখন কোথায় বিদ্যুৎ বিপর্যয় হবে সেটা সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার। ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। এদিন সভার শেষ অনলাইনে বাবুল সুপ্রিয়র সঙ্গে একযোগে শপথ নিতে দেখা যায় জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, বাপী গোস্বামী সহ অন্যান্য নেতাদের।

```