Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

উত্তরকন্যায় যাওয়ার সময়ে দিলীপ-মুকুলের গাড়ি আটকাল পুলিশ, ঘনঘন বদল মিছিলের রুট

দ্য ওয়াল ব্যুরো: উত্তরকন্যা অভিযান ঘিরে সোমবার সকাল থেকেই তেতে উঠেছে শিলিগুড়ি ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। বিজেপি কর্মী সমর্থকদের রুখতে সকাল থেকেই তৎপর পুলিশ। পাশাপাশি অভিযানে অংশ নিতে মরিয়া বিজেপির কর্মী সমর্থকরাও। ফুলবাড়ির কাছে রাস্তায় নে

উত্তরকন্যায় যাওয়ার সময়ে দিলীপ-মুকুলের গাড়ি আটকাল পুলিশ, ঘনঘন বদল মিছিলের রুট

শেষ আপডেট: 7 December 2020 06:36

দ্য ওয়াল ব্যুরো: উত্তরকন্যা অভিযান ঘিরে সোমবার সকাল থেকেই তেতে উঠেছে শিলিগুড়ি ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। বিজেপি কর্মী সমর্থকদের রুখতে সকাল থেকেই তৎপর পুলিশ। পাশাপাশি অভিযানে অংশ নিতে মরিয়া বিজেপির কর্মী সমর্থকরাও। ফুলবাড়ির কাছে রাস্তায় নেমে বাঁশের ব্যারিকেড ভেঙে ফেলতে তৎপরতা শুরু হয়েছে। বাগডোগরা গোঁসাইপুরে বিজেপি কর্মী সমর্থকদের বাস আটকে দেয় পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে ওই বাসে করে অভিযোনে অংশ নিতে এসেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বাস আটকে দেওয়ায় রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে পুলিশ গিয়ে তাদের তুলে দেয়। https://twitter.com/DilipGhoshBJP/status/1335828375189868546 জলপাইগুড়ির বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর অভিযোগ, উত্তরবঙ্গে বিভিন্ন জেলা থেকে তাঁদের কর্মী সমর্থকদের নিয়ে আসা বাস শহরে ঢুকতে দিচ্ছে না পুলিশ। যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে তাদের কর্মী সমর্থকদের। বেশ কয়েকটি ক্ষেত্রে গাড়ির মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে তিনি বলেন, পুলিশ আটকানোর চেষ্টা করলে আমাদের কোনওভাবেই রোখা যাবে না। কর্মসূচি সফল করতে যতদূর যেতে হয় ততদূরই যাব।’’ শিলিগুড়িতে বাধা দেওয়া হয় বিজেপি নেতা মুকুল রায় ও দিলীপ ঘোষকে। পুলিশ তাঁদের গাড়ি আটকে দেয় বলে অভিযোগ। কিছুক্ষণ আগে  উত্তরকন্যার অদূরে এনএইচপিসি বাংলোতে ঢোকার মুখে আটকে দেওয়া হয় দিলীপ ঘোষকে। তাঁর সঙ্গে তর্কাতর্কি বেধে যায় পুলিশের। পরে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘটনা ঘিরে উত্তেজনা দেখা দেয়। বিক্ষিপ্ত এই ধরণের ঘটনার খবর এলেও বড় কোনও অশান্তির ঘটনা এখনও ঘটেনি। এ দিন নাগরাকাটার ভানুমোড়ে সাংসদ জন বার্লার গাড়িও আটকে দেয় পুলিশ। তা নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। পুলিশের কড়া মোকাবিলার সামনে পরে ঘন ঘন নিজেদের মিছিলের রুট বদল করছেন বিজেপি নেতারা।

```