Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভে হাওড়ায় ধুন্ধুমার

দ্য ওয়াল ব্যুরো : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার প্রতিবাদে হাওড়া জেলাশাসকের বাংলো ঘেরাও করল বিজেপি। আর সেই কর্মসূচি ঘিরেই ধুন্ধুমার কান্ড বেঁধে যায় হাওয়ায়। বিকেল চারটে নাগাদ মধ্য হাওড়ার পঞ্চাননতলা জেলা সদর অফিস থেকে প্র

জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভে হাওড়ায় ধুন্ধুমার

শেষ আপডেট: 10 December 2020 13:07

দ্য ওয়াল ব্যুরো : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার প্রতিবাদে হাওড়া জেলাশাসকের বাংলো ঘেরাও করল বিজেপি। আর সেই কর্মসূচি ঘিরেই ধুন্ধুমার কান্ড বেঁধে যায় হাওয়ায়। বিকেল চারটে নাগাদ মধ্য হাওড়ার পঞ্চাননতলা জেলা সদর অফিস থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। জেলাশাসকের বাংলোর কাছে এলে মিছিল আটকে দেয় পুলিশ। লোহার ব্যারিকেড আগেই করে রাখা হয়েছিল। সেই লোহার ব্যারিকেড ভেঙে শ’তিনেক বিজেপি কর্মী জেলাশাসকের বাংলোর সামনে এগিয়ে যায়। সেখানে গেটের সামনে বসে পড়ে শুরু হয় বিক্ষোভ। রাস্তায় বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাহ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কুশপুতুল। এরই মধ্যে একদল কর্মী বাংলোর গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। কয়েকজন মহিলা কর্মী জখম হন বলে অভিযোগ। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশি হামলার প্রতিবাদে ফের বিক্ষোভ শুরু হয়। ব্যাপক উত্তেজনা ছড়ায় মহাত্মা গান্ধী রোড ডিএম বাংলোর সামনে। রাস্তা অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় এক ঘন্টা ধরে চলে এই পরিস্থিতি। বিজেপি হাওড়া সদর সভাপতি সুরজিত সাহা জানান, তাঁদের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেছিল বিজেপি। কিন্তু পুলিশ তাঁদের ওপর আক্রমণ করে। তিনি বলেন, ‘‘কোনও মহিলা পুলিশ ছাড়াই বিজেপি মহিলা কর্মীদের ওপর আক্রমণ করে পুলিশ।’’ অন্যদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে শান্তিপূর্ণ অবস্থানের নামে আইন অমান্য করে বিজেপি কর্মীরা। বাধা দিতে গেলে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয় বিজেপি মহিলা কর্মীরা। ঘণ্টাখানেক বাদে অবরোধ ওঠে। বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে কলকাতা ও হাওড়া-সহ গোটা রাজ্যেই বিক্ষোভ পথ অবরোধ করে প্রতিবাদ জানায় বিজেপি। বৃহষ্পতিবার সন্ধ্যায় ক্যানিং- বারুইপুর রোডে প্রায় ঘন্টা খানেক পথ অবরোধ করে। পথ অবরোধের পাশাপাশি রাস্তার টায়ার পুড়িয়ে স্লোগান দেয় বিজেপির কর্মীরা। রায়গঞ্জ শহরে এমজি রোড অবরোধ করে বিজেপি। রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি যুবমোর্চার কর্মীরা এদিন সন্ধ্যায় বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। মহিলা মোর্চার কর্মীরাও বিক্ষোভে অংশ নেয়। অবরোধের জেরে জিটি রোডে যান চলাচল থমকে যায় । আটকে পড়েন পথচারীরাও। কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয়।

```