Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে শ্রীরামপুরে তুলকালাম, চলল বিক্ষোভ-থানা ঘেরাও

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাজ্য বিজেপি নেতা কবীর বসুকে গ্রেফতারের ঘটনায় দিনভর হুলুস্থুল চলল শ্রীরামপুরে। শ্রীরামপুর থানার সামনে তৃণমূল-বিজেপি, বিবদমান দু’পক্ষকে সামলাতে হিমশিম খেল পুলিশ। ঘটনাস্থলে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার রাতে শ্র

বিজেপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে শ্রীরামপুরে তুলকালাম, চলল বিক্ষোভ-থানা ঘেরাও

শেষ আপডেট: 7 December 2020 12:20

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাজ্য বিজেপি নেতা কবীর বসুকে গ্রেফতারের ঘটনায় দিনভর হুলুস্থুল চলল শ্রীরামপুরে। শ্রীরামপুর থানার সামনে তৃণমূল-বিজেপি, বিবদমান দু’পক্ষকে সামলাতে হিমশিম খেল পুলিশ। ঘটনাস্থলে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার রাতে শ্রীরামপুরের বল্লভপুরে ফ্ল্যাট থেকে বেরোনোর সময় গাড়ি আটকে পরে কবীর বসুর। তখন রাস্তার উপর কিছু মোটরবাইক রাখা ছিল। অভিযোগ কবীরবাবুর নিরাপত্তারক্ষীরা সেগুলো সরাতে বলায় স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। কবীরবাবুর গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন তাঁরা। গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপরেই তাঁর নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের হঠাতে মারধর করে বলে অভিযোগ তৃণমূলের। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সিআইএসএফ লাঠি দিয়ে মেরেছে যা তারা কখনই করতে পারে না। লাঠির ঘায়ে জখম তাঁদের তিন কর্মীকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোষীদের গ্রেফতারের দাবিতে শুরু হয় বিক্ষোভ। সকালে অতিরিক্ত পুলিশ কমিশনার গুলাম সারওয়ারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় কবীর বোসের আবাসনের সামনে। অন্যদিকে কবীর বোসের উপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের প্রতিবাদে শ্রীরামপুর বটতলায় জিটি রোড অবরোধ করে বিজেপি। বেলা গড়ালে থানায় ডেকে নিয়ে এসে গ্রেফতার করা হয় কবীর বসুকে। খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা করা হয় ওই বিজেপি নেতার বিরুদ্ধে। তারপরে্ই থানার সামনে শুরু হয় বিজেপির তুমুল বিক্ষোভ। সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘থানায় চা খেতে ডেকে এনে গ্রেফতার করা হয়েছে কবীর বসুকে। ওনার উপর হামলা হল, গাড়ি ভাঙচুর হল আবার ওনাকেই গ্রেফতার করা হল। আমরাও পাল্টা অভিযোগ দায়ের করছি। যদি তিনদিনের মধ্যে অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতার না করা হয় তাহলে আবার থানা ঘেরাও করে আন্দোলন হবে।’’ এ দিকে বিকেলে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় কবীর বসুকে। তাঁর প্রাক্তন শ্বশুর তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি নেতাদের নিরাপত্তারক্ষী হিসেবে সিআইএসএফ জওয়ানদের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর কারণে অকারণে তারা এইভাবেই পরিবেশকে অশান্ত করছে।’’

```