Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার রোড শো-তে একতারা হাতে যাবেন বাসুদেব বাউল, অমিত শাহ যাঁর বাড়িতে খেয়েছিলেন

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: গেল রবিবার তাঁর দাওয়ায় বসে দুপুরের খাবার খেয়েছিলেন অমিত শাহ। সঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়। মঙ্গলবার সেই বাসুদেব বাউলকেই দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলের দাওয়ায় বসে আছেন। সুখ দুঃখের কথা কইছেন। তার পর কে

মমতার রোড শো-তে একতারা হাতে যাবেন বাসুদেব বাউল, অমিত শাহ যাঁর বাড়িতে খেয়েছিলেন

শেষ আপডেট: 23 December 2020 10:17

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: গেল রবিবার তাঁর দাওয়ায় বসে দুপুরের খাবার খেয়েছিলেন অমিত শাহ। সঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়। মঙ্গলবার সেই বাসুদেব বাউলকেই দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলের দাওয়ায় বসে আছেন। সুখ দুঃখের কথা কইছেন। তার পর কেষ্টবাবু জানিয়েছেন, সামনে সপ্তাহে দিদির রোড শো রয়েছে বোলপুরে। তাতে দেড় হাজার বাউল শিল্পী থাকবেন। বাসুদেব দাসও থাকবেন সেখানে। অনেকে বলছেন, এ তো হওয়ারই ছিল। বাসুদেব বিপ্লবী নন, তিনি বাউল। জলে থেকে কেন ঝগড়া করতে যাবেন। বরং তাঁর এখন অভিমান হয়েছে। অমিত শাহ খেয়ে দেয়ে হাত ধুয়ে মুখ মুছে চলে যাওয়ার ৪৮ ঘন্টা পর তিনি অনুব্রত মণ্ডলের পাশে এসে বলেছেন, “ভাবুন দেখি! আমার বাড়িতে এলেন, অথচ আমাকে কিছু জিজ্ঞাসাই করলেন না।’’ তাঁর কথায়, “বাড়িতে এমএ পাস করা আমার মেয়ে বসে আছে। টাকা পয়সার অভাব এর জন্য তার কিছুই করতে পারছি না। সেটা বলারও সুযোগ পেলাম না গো। দিদি এখানে আসছেন। আমাদের নেমন্তন্ন করেছেন। আমি সেদিন অন্যান্য বাউল শিল্পীর সঙ্গেই উপস্থিত থাকব”। বাসুদেববাবু এও বলেছেন, “আমরা শিল্পী। আমরা কোনও দলের নয়। যে ডাকবে তার কাছেই যাব।’’ আর জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, “সেদিন অমিত শাহ বাউল শিল্পীর বাড়িতে অভিনয় করার জন্য এসেছিলেন। বাউল শিল্পীর মেয়ের পরবর্তী পড়াশোনার বিষয়টির দায়িত্ব আমরা নিচ্ছি।’’ বাসুদেববাবুর বাড়িতে সেদিন পঞ্চব্যঞ্জন রান্না হয়েছিল। ভাত, ডাল, পোস্ত, ভাজা...। রতনপল্লির শ্যামবাটিতে সেদিন যেন উৎসবের পরিবেশ ছিল। সাংবাদিকদের বাসুদেববাবু তখন জানিয়েছিলেন, অমিত শাহকে তিনি বলেছেন, তাঁদের এলাকার যেন উন্নতি হয়। অমিত শাহ সেদিন রোড শো করেছিলেন বোলপুরে। ২৯ তারিখ তারই পাল্টা রোড শো হবে সেখানে। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, “বিজেপির মত জেলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে নয়, শুধুমাত্র বোলপুর মহকুমা থেকে আড়াই লক্ষ মানুষের সমাগম করা হবে ওই দিন। তাতে দেড় হাজার বাউল শিল্পীও উপস্থিত থাকবেন। তাদের মধ্যে অন্যতম হলেন বাসুদেব দাস বাউল”। এর আগে নকশালবাড়িতে সভা করতে গিয়ে গীতা মাহালি নামে এক দিনমজুরের পরিবারে ভাত খেয়েছিলেন অমিত শাহ। তার একসপ্তাহের মধ্যেই তৃণমূলে যোগ দেওয়ানো হয় গীতাকে। কিছু দিন পরে তিনি অভিযোগ করেন বিজেপি বা তৃণমূল কেউই কোনও খোঁজ রাখেনি তাঁর। পরবর্তীতে অবশ্য গীতা মাহালিকে চাকরি দিয়েছে রাজ্য সরকার।

```