Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বিশ্বকর্মা পুজোয় রঙিন হবে আকাশ, বর্ধমান থেকে ঘুড়ির পসরা আসছে কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বিশ্বকর্মা পুজো মানেই আকাশের রং বদল। বাহারি ঘুড়িতে আকাশও রঙিন। এই করোনা আবহে সব উৎসব ফিকে হয়ে গেলেও ঘুড়ির উৎসবে কিন্তু তেমন প্রভাব ফেলতে পারে‌নি এই মারণ ব্যাধি। এমনই মত বর্ধমানের ঘুড়ি ব্যবসায়ীদের। কলকাতার আক

বিশ্বকর্মা পুজোয় রঙিন হবে আকাশ, বর্ধমান থেকে ঘুড়ির পসরা আসছে কলকাতায়

শেষ আপডেট: 15 September 2020 09:26

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বিশ্বকর্মা পুজো মানেই আকাশের রং বদল। বাহারি ঘুড়িতে আকাশও রঙিন। এই করোনা আবহে সব উৎসব ফিকে হয়ে গেলেও ঘুড়ির উৎসবে কিন্তু তেমন প্রভাব ফেলতে পারে‌নি এই মারণ ব্যাধি। এমনই মত বর্ধমানের ঘুড়ি ব্যবসায়ীদের। কলকাতার আকাশের দখল নিতে বর্ধমান শহর থেকে লাখ লাখ ঘুড়ি পাড়ি দিচ্ছে এ বছরও। তাই বর্ধমানের ঘুড়ি তৈরির কারখানাগুলোতে এখন ব্যস্ততা তুঙ্গে। অন্যান্য জায়গায় বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর চল থাকলেও শহর বর্ধমানে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ে না। পৌষ মাসের সংক্রান্তি ও মাঘ মাসের প্রথম দিন বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় হয় ঘুড়ি উৎসব বা ঘুড়ির মেলা। রাজার আমল থেকেই এই রেওয়াজ চলে আসছে। সারা রাজ্যে যখন বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ান মানুষ তখন বর্ধমান ঘুড়ি নিয়ে মেতে ওঠে মকর সংক্রান্তিতে। কথিত আছে, রাজ আমলে বর্ধমান রাজবাড়িতেও ঘুড়ি ওড়ানোর চল ছিল। রাজা মহতাবচাঁদ নাকি নিজেই ঘুড়ি ওড়াতেন। বর্ধমানের রাজারা এসেছিলেন পাঞ্জাব প্রদেশ থেকে। সেখানে ঘুড়ি উৎসব বেশ জনপ্রিয়। বর্ধমানের রাজাদের হাত ধরেই বর্ধমানে ঘুড়ি উৎসবের চল বলে মনে করা হয়। বর্ধমানে বিশ্বকর্মা পুজোর চল থাকলেও ঘুড়ি দেখা যায় না আকাশে। তবুও   গত তিন মাস ধরে বর্ধমান শহরের ঘুড়ি তৈরির কারখানা গুলিতে ব্যস্ততা। কারণ বিশ্বকর্মা পুজোয় হাওড়া, চব্বিশ পরগনা বা কলকাতার ঘুড়ির একটা বড় অংশ যায় বর্ধমান থেকে। শহরের বড়বাজার, বিসি রোড, পার্কাস রোড থেকে ইতিমধ্যেই ঘুড়ির পসরা পাড়ি দিয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার বিভিন্ন ঘুড়ির দোকানে ছড়িয়ে যাবে বর্ধমানের তৈরি ঘুড়ি। বর্ধমানের পার্কাস রোড এলাকার ঘুড়ি ব্যবসায়ী নাজির হোসেন বলেন, ‘‘ইতিমধ্যেই পাঁচ গাড়ি ঘুড়ি তিনি খড়দহে পাঠিয়েছেন। এক একটি গাড়িতে ৫০ হাজার করে ঘুড়ি যায়।’’ হাতে সময় নাই। আর দু'দিন পরেই বিশ্বকর্মা পুজো। এর মাঝে এখনও দু'গাড়ি ঘুড়ি পাঠানো হবে বলে তিনি জানান। বড়বাজারের ব্যবসায়ী বাবলু শেখ, আকবর আলিরা বলেন, ‘‘লকডাউন বা করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের ঘুড়ির বাজার মোটের ওপর ঠিক ছিল। গতবারের থেকে এবার ব্যবসা ৪০ শতাংশ মতো কম। একেবারে খারাপ কোনওভাবেই বলা যাবে না।’’ বিসি রোডের ব্যবসায়ী ইব্রাহিম শেখ বলেন, ‘‘এবারের ঘুড়ির দাম মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে৷ ছোট ঘুড়ি তিন টাকা, মাঝারি ঘুড়ি সাড়ে চার টাকা এবং বড় ঘুড়ি ৮ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। গত তিন মাস ধরে ঘুরি তৈরি করেছি আমরা।’’ তাই বলা যায়, বিশ্বকর্মার কৃপায় বর্ধমান শহরের ঘুড়ি ব্যবসায়ীরা লকডাউনের মধ্যেও কিছুটা হলেও আশার আলো দেখেছেন। তাদের ব্যবসা একেবারে ভোকাট্টা হয়ে যায়নি।

```