Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলায় ছড়াচ্ছে করোনা সংক্রমণ, বর্ধমানে শুধু পুলিশ কেসে সওয়াল করবেন আইনজীবীরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: জেলায় করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় আংশিক কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিল বর্ধমান বার অ্যাসোসিয়েশন। পুলিশ কেস ছাড়া অন্য কোনও শুনানিতে অংশ নেবেন না আইনজীবীরা। ১৪ আগস্ট পর্যন্ত এইভাবে আংশিক কর্মবিরতি চ

জেলায় ছড়াচ্ছে করোনা সংক্রমণ, বর্ধমানে শুধু পুলিশ কেসে সওয়াল করবেন আইনজীবীরা

শেষ আপডেট: 3 August 2020 16:56

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: জেলায় করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় আংশিক কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিল বর্ধমান বার অ্যাসোসিয়েশন। পুলিশ কেস ছাড়া অন্য কোনও শুনানিতে অংশ নেবেন না আইনজীবীরা। ১৪ আগস্ট পর্যন্ত এইভাবে আংশিক কর্মবিরতি চলবে। ১৫ অগস্ট সকালে ফের আলোচনায় বসবেন বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সেখানেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, সোমবারের সিদ্ধান্ত নিয়ে দ্বিমত রয়েছে আইনজীবীদের মধ্যে। আইনজীবীদের অনেকেই জেলা জজের এজলাসে এবং দেওয়ানি আদালতে গুরুত্বপূর্ণ বিষয়ে শুনানিতে অংশ নেওয়ার দাবি জানান। বিশেষত সিভিল আদালতে স্থগিতাদেশ সংক্রান্ত আবেদনের শুনানিতে অংশ নেওয়ার দাবি জানান বেশকিছু আইনজীবী। শেষ পর্যন্ত অবশ্য কেবলমাত্র পুলিশ কেসে আইনজীবীদের সওয়ালে অংশ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ১৭ জুলাই বার অ্যাসোসিয়েশনের সভায় পুরোপুরি কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়আ হয়েছিল। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, ‘‘জেলায় করোনা সংক্রমণ প্রতিদিন বাড়ছে। আদালত থেকে সংক্রমণ ছড়াতে পারে। ধৃতদের মধ্যেও করোনা সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেছে। বিচারপ্রার্থী এবং আইনজীবীদের স্বার্থে আংশিক কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাত্র পুলিশ কেসে আইনজীবীরা সওয়ালে অংশ নেবেন।’’ গোটা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে বর্ধমানেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আদালতে সংক্রমণ রুখতেই এমন সিদ্ধান্ত বলে জানান বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

```