Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্ডিয়া গেটে দেখে এসেছিলেন, বাড়ি ফিরে ব্যাটারি চালিত সাইকেল তৈরি করলেন বাগমুন্ডির যুবক

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: এক বছর আগে দিল্লিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাগমুন্ডির যুবক ব্রজেশ্বর সিংহ। ইন্ডিয়া গেটের সামনে একশো টাকার বিনিময়ে সাইকেলে ইন্ডিয়া গেট ঘুরতে দেখেছিলেন অনেককেই। কী সাইকেল, কীভাবে চলছে তা নিয়ে আগ্রহ ব

ইন্ডিয়া গেটে দেখে এসেছিলেন, বাড়ি ফিরে ব্যাটারি চালিত সাইকেল তৈরি করলেন বাগমুন্ডির যুবক

শেষ আপডেট: 21 September 2020 13:01

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: এক বছর আগে দিল্লিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাগমুন্ডির যুবক ব্রজেশ্বর সিংহ। ইন্ডিয়া গেটের সামনে একশো টাকার বিনিময়ে সাইকেলে ইন্ডিয়া গেট ঘুরতে দেখেছিলেন অনেককেই। কী সাইকেল, কীভাবে চলছে তা নিয়ে আগ্রহ বাড়ে তাঁর। ফিরে এসে নিজের পকেটের পয়সা খরচ করে নিজের বুদ্ধিতে বানিয়ে ফেললেন ব্যাটারি চালিত সাইকেল। সেই সাইকেল নিয়ে অযোধ্যা পাহাড়ের বিস্তীর্ণ এলাকা এখন চষে ফেলছেন বাগমুন্ডির উপরপাড়ার বাসিন্দা কুড়ি বছরের যুবক ব্রজেশ্বর সিংহ। এখানেই শেষ নয়। ইতিমধ্যেই বরাত পেয়েছেন দুটি সাইকেল তৈরির। সুইসা নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয় এর তৃতীয় বর্ষের ছাত্র ব্রজেশ্বর। ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করছেন। এক ভাই এক বোন। বাবা রঞ্জিত কুমার সিংহ ব্যবসায়ী। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়লেও স্নাতকে ইংরেজি নিয়ে ভর্তি হন তিনি। ছোটবেলা থেকেই বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতেন। নতুন কিছু করার ভাবনা মনে সব সময় ঘুরত। বাড়িতে কেউ কিছু কিনে আনলে চলত তার মেকানিজম পর্যবেক্ষণ। একবার ব্যাটারি চালিত নৌকা তৈরি করে পুকুরের জলে নামিয়েছিলেন। কিন্তু সফল হয়নি। এবার ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে অনেককেই তাক লাগিয়ে দিয়েছেন। একবার ব্যাটারি চালু করলে আর প্যাডেল মারতে হবে না। ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে চার ঘণ্টা এবং তা দিয়ে ৬০ কিলোমিটার পথ পেরিয়ে যাওয়া যায় অনায়াসেই। ব্রজেশ্বর জানিয়েছেন এই সাইকেল তৈরিতে খরচ হয়েছে ২২ থেকে ২৩ হাজার টাকা। সাইকেলের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটার। মোটরসাইকেলের দাম যেমন নির্ধারিত হয় তেমনি তাঁর তৈরি এই ব্যাটারি চালিত সাইকেলের দাম নির্ধারিত হবে মাইলেজ অনুযায়ী। এই সাইকেলের সর্বনিম্ন দাম ১৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা দাম হতে পারে। এই দামে যে বিশেষ কেউ সাইকেল কিনবেন না সেটা বুঝতে পারছেন ব্রজেশ্বর। তবে তাঁর কথায়, ‘‘এই সাইকেল চালাতে পরিশ্রম হবে না। আবার দূষণের ভয়ও শূন্য।’’

```