Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এনআরসি আতঙ্কে পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: এনআরসি আতঙ্কে পেটে ধারালো ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছেন ডাক্তাররা। কাঁথির বসন্তিয়া গ্র

এনআরসি আতঙ্কে পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

শেষ আপডেট: 16 January 2020 06:39

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: এনআরসি আতঙ্কে পেটে ধারালো ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছেন ডাক্তাররা। কাঁথির বসন্তিয়া গ্রামের বাসিন্দা শেখ তাহের। জানা গেছে দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার তাঁর। রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। নাগরিকত্ব বিল চালু হয়েছে এমন জানার পরেই কাগজপত্র ঠিক করতে তোড়জোড় শুরু করেন তাহের। কিন্তু নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র ঠিক করতে পারছিলেন না। তাহেরের আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য নথিপ্রমাণে নামের বানান ভুল ছিল বলে জানা গেছে। এর জন্য বেশ কয়েকদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। বারবার স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে ছোটাছুটিও করেন তিনি। সেখান থেকে বলা হয় সময় লাগবে। তাহেরে পরিবারের লোকজন জানান, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তাড়িয়ে দেওয়া হবে এইসব আতঙ্কে গত কয়েকদিন ধরে সিঁটিয়ে ছিলেন। শেষপর্যন্ত বৃহস্পতিবার সকালে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক।

```