Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ত্রাণ দেওয়া নিয়ে অশান্তি টিটাগড়ে, প্রাক্তন বাম সাংসদের গাড়ি ভাঙচুরের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ত্রাণ বিলি ঘিরে অশান্তি। উত্তপ্ত হল টিটাগড়। ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপরই উত্তেজিত বাম কর্মী-সমর্থকরা টিটাগর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প

ত্রাণ দেওয়া নিয়ে অশান্তি টিটাগড়ে, প্রাক্তন বাম সাংসদের গাড়ি ভাঙচুরের অভিযোগ

শেষ আপডেট: 12 May 2020 13:11

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ত্রাণ বিলি ঘিরে অশান্তি। উত্তপ্ত হল টিটাগড়। ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপরই উত্তেজিত বাম কর্মী-সমর্থকরা টিটাগর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশের আশ্বাসে সরে যান তাঁরা। লকডাউন শুরু হওয়ার পর থেকেই রাজ্যের নিম্ন আয়ের মানুষজনের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। একইসঙ্গে প্রত্যেকে যাতে দু’বেলা দু’মুঠো খেতে পান তার জন্য সচেষ্ট হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও। রাজনৈতিক দলগুলিও এ ব্যাপারে নানা কর্মসূচি নিচ্ছে। করোনা রুখতে দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হওয়ার পর থেকেই বামপন্থী শ্রমিক ইউনিয়নের কর্মীরা টিটাগড় স্টেশন চত্বরে থাকা মানুষজনকে রান্না করা খাবার পরিবেশন করে আসছেন। অভিযোগ, আজ এই খাবার পরিবেশনের সময় টিটাগড় পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূলের কর্মী-সমর্থকরা খাবার বিলিতে বাধা দেয়। তাই নিয়ে শুরু হয় দু’পক্ষের বচসা। বেধে যায় হাতাহাতি। বামপন্থী কর্মীদের অভিযোগ, তাঁদের মারধর করে তৃণমূলের কর্মীরা। এমনকি ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। সাংসদ বলেন, ‘‘দ্বিতীয় দফায় লকডাউনের শুরু হওয়ার পর থেকেই গরীবদের খাওয়ানো শুরু করেছিলেন আমাদের দলের কর্মীরা। তাতে বারবার বাধা দেওয়ার চেষ্টা হয়। আজও খাবার বিলির সময় কিছু লোক এসে আমাদের দলের কর্মীদের বাধা দেয়। প্রতিবাদ করায় আমাদের দলের কর্মীদের মারধর করা হয়। তৃণমুলের কাউন্সিলরের নেতৃত্বে এই হামলা হয়েছে।’’ অভিযুক্ত তৃণমুল কাউন্সিলর রাজেশ দাসের পাল্টা অভিযোগ, বাম শ্রমিক সংগঠনের লোকজন জোর করে কনটেইনমেন্ট জোনে ঢুকে পড়েছিলেন। তাই স্থানীয় বাসিন্দারা তাঁদের বাধা দিয়েছেন। তিনি বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এলাকার মানুষজন ওঁদের বাধা দিয়েছে।’’ টিটাগড় থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।

```