Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গেরুয়া শিবিরে নাম লেখানোয় খাতড়ার প্রাক্তন তৃণমূল নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: তৃণমূল ছেড়ে সদ্য গেরুয়া শিবিরে নাম লেখানো খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্রের গাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর সেই ছবিই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে

গেরুয়া শিবিরে নাম লেখানোয় খাতড়ার প্রাক্তন তৃণমূল নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ

শেষ আপডেট: 31 December 2020 12:46

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: তৃণমূল ছেড়ে সদ্য গেরুয়া শিবিরে নাম লেখানো খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্রের গাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর সেই ছবিই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে, জয়ন্ত মিত্র গাড়ির ভিতরে রয়েছেন। আর বিজেপির পতাকা হাতে এক ব্যক্তি তাঁর গাড়িতে হামলা করছেন। জয়ন্ত মিত্র ও তাঁর গাড়ির চালক অক্ষত আছেন বলেই খবর। জঙ্গলমহলের দীর্ঘদিনের লড়াকু তৃণমূল নেতা হিসেবেই পরিচিত খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্র। সম্প্রতি মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন তিনি। পরে খাতড়ায় ফিরে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন। এমনকি নিজের অফিস থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত সাইনবোর্ড খুলে ফেলে নিজের ছবি সহ 'জয়ন্ত মিত্রের অফিস' লেখা বোর্ড লাগান। ‘দ্য ওয়াল’ ভাইরাল হওয়া ভিডিও-র সত্যতা যাচাই করেনি। তবে সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে জয়ন্ত মিত্র যখন নিজের গাড়ি করে অফিসে যাচ্ছিলেন তখন হাতে বিজেপির পতাকা নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায়। এই ঘটনায় জঙ্গলমহলের মহকুমা শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে জয়ন্ত মিত্রের তরফে এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। এমনকি জয়ন্ত মিত্র এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছেও মুখ খুলতে চাননি। এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ‘‘আমার কাছে কোনও খবর নেই। তবে বিজেপির যে ঘরে ঘরে দ্বন্দ, সে বিষয়টি স্পষ্ট। পুরো বিষয়টি ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বাংলার মানুষ এসব ভালো চোখে দেখছেন না।’’ বিজেপির খাতড়া মণ্ডল-২ সভাপতি আদিনাথ দে বলেন, ‘‘দলের সঙ্গে ওই ঘটনার কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। ওই ঘটনায় কে বা কারা যুক্ত আমি বলতে পারব না।’’

```