Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পঞ্চায়েতের উপপ্রধানের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করল তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: তৃণমূল উপপ্রধানের গাড়ি ভাঙচুর ও তাঁকে মারধরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ল তৃণমূল। তবে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাস

পঞ্চায়েতের উপপ্রধানের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করল তৃণমূল

শেষ আপডেট: 22 January 2021 11:21

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: তৃণমূল উপপ্রধানের গাড়ি ভাঙচুর ও তাঁকে মারধরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ল তৃণমূল। তবে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমুল উপপ্রধানের গাড়ি ভাঙচুর এবং তাঁকে মারধরের ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, উপপ্রধান আতিয়ার রহমান বেলাকোবা থেকে নিজস্ব গাড়িতে করে ফিরছিলেন। সঙ্গে ছিলেন আরও কয়েকজন তৃণমূল নেতা। প্রকৃতির ডাকে সাড়া দিতে অন্ধকার রাস্তায় গাড়ি থেকে নেমেছিলেন গাড়ির লোকেরা। তখনই তাঁদের গাড়ি ঘিরে ধরে বেশ কিছু দুষ্কৃতী। লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাদের আর্ত চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের মানুষজন। খবর চাউর হতেই ছুটে আসেন তৃণমূল কর্মীরাও। খবর যায় রাজগঞ্জ থানায়। ছুটে আসে পুলিশ। জখম ৪ তৃণমুল নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পরে দুজনকে ছেড়ে দেওয়া হলেও ২ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। তৃণমুল উপপ্রধান আতিয়ার রহমান বলেন, ‘‘আমি আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলাম। রাস্তায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামলে আমাকে ঘিরে ধরে আমাদের উপর লাঠি, রড, বল্লম দিয়ে হামলা চালায়। তবে কারা এসেছিল চিনতে পারিনি। থানায় লিখিত অভিযোগ দায়ের করে গেলাম।’’ রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় এই হামলা নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন,  ‘‘রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে বিজেপি। যাতে তৃণমূল কর্মীরা ভয় পায়। রাজগঞ্জে বিজেপি পিছিয়ে আছে তাই এখানে তৃণমূল কর্মীদের ভয় দেখাতে এই ধরনের হামলা চালিয়েছে তারা। পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে। আরো কয়েকজন এরসঙ্গে জড়িত। পুলিশ তাদেরকেও গ্রেফতার করুক।’’ তৃণমুলের উপপ্রধানের উপর হামলার ঘটনায় তাঁদের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘‘তৃণমূলের এই ধরনের অভিযোগ নতুন কিছু নয়। আসলে এটি তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। গত লোকসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গর মানুষ তৃণমুলকে ধুয়ে মুছে সাফ করে বিজেপিকে স্বাগত জানিয়েছে। রাজগঞ্জের বিধায়ক নিজেই তাঁর বুথে পিছিয়ে আছেন। এর বেশি আর কিছু বলতে চাইনা।’’ ঘটনায় জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল টেলিফোনে জানান, ‘‘অজ্ঞাতপরিচয় লোকেরা হামলা চালিয়েছে এমন অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

```