Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মানুষের দিকে ফুল ছুড়বেন নাড্ডা, আনা হল তিনটন গাঁদা, গোলাপের সাত হাজার পাপড়ি

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গাঁদা ফুল আনা হল তিনটন। আর গোলাপের পাঁপড়ি সাতহাজার। আগামীকাল বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে স্বাগত জানাতে এমনই প্রস্তুতি নিয়েছেন বিজেপি কর্মীরা। গত দু’দিন ধরে বর্ধমানকে সাজাতে মাঠে নেমে পড়েছেন বিজ

মানুষের দিকে ফুল ছুড়বেন নাড্ডা, আনা হল তিনটন গাঁদা, গোলাপের সাত হাজার পাপড়ি

শেষ আপডেট: 8 January 2021 16:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গাঁদা ফুল আনা হল তিনটন। আর গোলাপের পাঁপড়ি সাতহাজার। আগামীকাল বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে স্বাগত জানাতে এমনই প্রস্তুতি নিয়েছেন বিজেপি কর্মীরা। গত দু’দিন ধরে বর্ধমানকে সাজাতে মাঠে নেমে পড়েছেন বিজেপি নেতারা। বিজেপির বর্ধমান সদর জেলার সাধারণ সম্পাদক শ্যামল রায় বলেন, ‘‘আগামীকাল নাড্ডাজি বর্ধমানে আসবেন। তিনি বর্ধমান তথা রাজ্যের মানুষকে বার্তা দেবেন। সেই প্রস্তুতিতে গত এক সপ্তাহ ধরেই মাঠে নেমে পড়েছেন আমাদের দলীয় কর্মীরা। বর্ধমানের প্রবেশপথ উল্লাস থেকে একেবারে কার্জনগেট পর্যন্ত বিজেপির ফ্লাগ, ফেস্টুন পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। লাগানো হয়েছে নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ সহ জে পি নাড্ডার ছবিও। নানা জায়গায় মাইক বাঁধা হয়েছে। তিন টন গাঁদা ফুল আর সাত হাজার গোলাপের পাঁপড়ি আনা হয়েছে। এই ফুল সমবেত মানুষদের উদ্দেশে ছুড়ে দেবেন নাড্ডা। আগামীকাল বর্ধমানে এসে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবেন নাড্ডা।এরপর বর্ধমানের বীরহাটা থেকে কার্জনগেট পর্যন্ত একটি রোড শোয়ে অংশ নেবেন তিনি। বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী বলেন, ‘‘আয়োজন একেবারে সম্পূর্ণ। জেপি নাড্ডাজিকে স্বাগত জানানোর জন্য বর্ধমানের বাসিন্দারাও উৎসুক হয়ে আছেন।’’ এরমধ্যে জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার অভিযোগ করেন বীরহাটায় তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে দেওয়া হয়েছে। সেখানে পতাকা খুলে বিজেপির পতাকা বাঁধা হয়েছে। পাশাপাশি সন্ধ্যে থেকে তারস্বরে মাইক বাজানো হচ্ছে  উল্লাস মোড় থেকে গোটা জিটি রোড জুড়ে। একেবারে কার্জনগেট পর্যন্ত মাইক বাজানো হচ্ছে। এই নিয়ে তিনি বর্ধমান থানায় অভিযোগ জানান । পতাকা খুলে দেওয়া নিয়ে তৃণমূল মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেন সন্দীপ নন্দী।

```