Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একুশের প্রস্তুতির ফাঁকে বাঁকুড়ায় আদিবাসী ঘরে কাঁসার থালায় ভাত-ডাল-করলা ভাজা খেলেন অমিত শাহ

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাঁকুড়া শহর থেকে মুকুটমণিপুর যাওয়ার রাস্তার উপর প্রত্যন্ত গ্রাম চতুরডিহি। এই গ্রামেরই বাসিন্দা বিভীষণ হাঁসদার বাড়িতে বৃহস্পতিবার দুপুরের খাবার খেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়া শহর থেকে না হলেও ১০ কি

একুশের প্রস্তুতির ফাঁকে বাঁকুড়ায় আদিবাসী ঘরে কাঁসার থালায় ভাত-ডাল-করলা ভাজা খেলেন অমিত শাহ

শেষ আপডেট: 5 November 2020 11:02

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাঁকুড়া শহর থেকে মুকুটমণিপুর যাওয়ার রাস্তার উপর প্রত্যন্ত গ্রাম চতুরডিহি। এই গ্রামেরই বাসিন্দা বিভীষণ হাঁসদার বাড়িতে বৃহস্পতিবার দুপুরের খাবার খেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়া শহর থেকে না হলেও ১০ কিলোমিটার দূরত্ব চতুরডিহি গ্রামের। বাঁকুড়া শহরের রবীন্দ্রভবনে বৃহস্পতিবার দিনভর সভা অমিত শাহের। সকাল সাড়ে এগারোটা নাগাদই তিনি পৌঁছে যান বাঁকুড়ায়। দুপুরের এক ফাঁকে প্রত্যন্ত গ্রামের আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারতে গেলেন তিনি। একুশের প্রস্তুতির এও যে এক অনুসঙ্গ। রুটি-সবজির প্রাত্যহিক আহার নয়। এদিন দরিদ্র আদিবাসী পরিবারে অমিত শাহের জন্য ছিল ভাতের সঙ্গে ডাল, আলু পোস্ত, করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পোস্ত বড়া, ডিংলার (কুমড়ো) ঝাল আর চাটনি। বাঁকুড়ার ঐতিহ্য মেচা সন্দেশও তুলে দেওয়া হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পাতে। বেলা সাড়ে তিনটে নাগাদ অমিত শাহের কনভয় চতুরডিহি গ্রামে পৌঁছয়। বাড়ি থেকে বেরিয়ে এসে আদিবাসী প্রথা মেনে অমিত শাহকে স্বাগত জানান স্থানীয় বিজেপি কর্মী বিভীষণ হাঁসদা ও তাঁর স্ত্রী। তারপরে ঘরে ঢুকলেন তিনি। খেজুর পাতার চাটাই পেতে আসন সাজানোই ছিল। কাঁসার থালায় কলাপাতা পেতে ভাত বেড়ে দেওয়া হয় তাঁকে।

```