Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলিপুরদুয়ার থেকে তাড়া করে কোচবিহারে পাকড়াও জাল নোট চক্রের নয় পান্ডা

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: অসম যাওয়ার পথে এক কোটি ৮০ লক্ষের জাল নোট-সহ গ্রেফতার ৯ জনের দুষ্কৃতীদল। ১৭টি সোনার বিস্কুটও উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। সোমবার বিকেলে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় দু’টি মোটরবাইক ও একটি চার চাকার গাড়িকে তীব্র গতি

আলিপুরদুয়ার থেকে তাড়া করে কোচবিহারে পাকড়াও জাল নোট চক্রের নয় পান্ডা

শেষ আপডেট: 22 September 2020 12:21

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: অসম যাওয়ার পথে এক কোটি ৮০ লক্ষের জাল নোট-সহ গ্রেফতার ৯ জনের দুষ্কৃতীদল। ১৭টি সোনার বিস্কুটও উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। সোমবার বিকেলে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় দু’টি মোটরবাইক ও একটি চার চাকার গাড়িকে তীব্র গতিতে ছুটতে দেখে সন্দেহ হয় ফালাকাটার এসএসবির ১৭/২ ব্যাটেলিয়নের আধিকারিকদের। তাঁরা আটকানোর চেষ্টা করলে তিনটি গাড়িই গতি বাড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে তাদের পিছু নেয় এসএসবির জওয়ান ও আধিকারিকরা। কিন্তু গাড়ি তিনটি গতি বাড়িয়ে আলিপুরদুয়ার-জলপাইগুড়ি হয়ে কোচবিহারে ঢুকে পড়ে। ইতিমধ্যে সন্ধে গড়িয়ে যায়। গাড়ি তিনটিকে আটকাতে এরপরে কোচবিহারের  কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ করেন এসএসবির আধিকারিকরা। সঙ্গে সঙ্গে সক্রিয় হয় পুলিশ। এরপর পুলিশের সাহায্যেই ডাউয়াগুড়ি এলাকায় দুষ্কৃতী দলটিকে পাকড়াও করা হয়। দলে ছিল মোট ন’জন। তাদের তল্লাশি করেই মেলে বিপুল অঙ্কের জালনোট। সঙ্গে সোনার বিস্কুট। তিনটি গাড়িই সিজ করেছে পুলিশ। এসএসবির আধিকারিকরা জানান, আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে ফালাকাটা হয়ে অসমে ঢুকে পড়ার চেষ্টা করেছিল দলটি। অসম নম্বরের চার চাকা গাড়িটিকে দুটি হাই স্পিড বাইক পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। গাড়ি ও বাইক দু’টিকে আটক করে এক কোটি আশি লক্ষের ২০০০ ও ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়। উদ্ধার হয়েছে ১৭ টি সোনার বিস্কুটের মতো ধাতুর বস্তু। উদ্ধার হওয়া সমস্ত জিনিসই পরীক্ষা করে দেখা হচ্ছে। আলিপুরদুয়ার থেকে ধাওয়া করে শেষপর্যন্ত কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের চেষ্টায় দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়েছে। রাতেই দুষ্কৃতীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও এসএসবির উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও জেরায় কী জানা গেল, সে বিষয়ে কেউই কোনও মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়।

```