১০ লক্ষ টাকার জালনোট-সহ মালদহ পুলিশের জালে ১
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ১০ লক্ষ টাকার জালনোট সহ পুলিশের জালে ধরা পড়ল আন্তঃরাজ্য পাচার চক্রের এক পান্ডা। গোপন সূত্রের খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ও ক্রাইম মনিটর সেল অভিযান চালিয়ে বুধবার রাতে পাকড়াও করে ওই ব্যক্তিকে। বৃহস্পতিবার ধৃতকে মা
শেষ আপডেট: 30 January 2020 09:22
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ১০ লক্ষ টাকার জালনোট সহ পুলিশের জালে ধরা পড়ল আন্তঃরাজ্য পাচার চক্রের এক পান্ডা। গোপন সূত্রের খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ও ক্রাইম মনিটর সেল অভিযান চালিয়ে বুধবার রাতে পাকড়াও করে ওই ব্যক্তিকে। বৃহস্পতিবার ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হয়। তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শংকর মাহাতো(৪৭)। ধানবাদের মাইথনের বাসিন্দা ওই ব্যক্তির কাছ থেকে ১০ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়েছে। সমস্তই দু'হাজার টাকার নোট। কালিয়াচক থানার শাহবাজপুর এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে কালিয়াচক থানার আইসি আশিস দাসের নেতৃত্বে ক্রাইম মনিটরিং সেল শাহবাজপুর এলাকায় অভিযান চালায়। সেখানে ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি কালিয়াচকের কোন এক প্রান্ত থেকে জালনোট নিয়ে ঝাড়খন্ডে যাওয়ার ছক ছিল। তবে তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে দশ দিন হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।