Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিসিএস অফিসারকে উল্টো টাঙিয়ে মারবেন বলেছিলেন, নদিয়ার ডিএম-কে বদলি করে দিল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: অধস্তন ডব্লিউবিসিএস অফিসারকে ফোনে শাসানি দেওয়ার অভিযোগে নদিয়ার জেলা শাসক পবন কাড়িয়ানকে রাতারাতি বদলি করে দিল নবান্ন। সম্প্রতি নদিয়ার জেলা শাসকের একটি অডিও ফাইল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। ওই অডিও ফাইলের সত্যতা দ্য

বিসিএস অফিসারকে উল্টো টাঙিয়ে মারবেন বলেছিলেন, নদিয়ার ডিএম-কে বদলি করে দিল নবান্ন

শেষ আপডেট: 13 August 2019 12:41

দ্য ওয়াল ব্যুরো: অধস্তন ডব্লিউবিসিএস অফিসারকে ফোনে শাসানি দেওয়ার অভিযোগে নদিয়ার জেলা শাসক পবন কাড়িয়ানকে রাতারাতি বদলি করে দিল নবান্ন। সম্প্রতি নদিয়ার জেলা শাসকের একটি অডিও ফাইল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। ওই অডিও ফাইলের সত্যতা দ্য ওয়াল পরীক্ষা করেনি। তবে ফাইলটিতে শোনা যাচ্ছে, নিজেকে নদিয়ার ডিএম বলে পরিচয় দিয়ে অধস্তন অফিসারকে রীতিমতো ধমক দিচ্ছেন। কখনও বলছেন, উল্টো টাঙিয়ে মারবেন। কখনও বা বলছেন নগ্ন করে পেটাবেন। এও বলছেন, আমি কে আপনি জানেন না। আমি চাই কালকেই আপনি নদিয়ায় আসুন। যে ভদ্রলোককে ফোনে শাসাচ্ছেন তিনি, তাঁর নাম রিজওয়ান। গোটা নদিয়ায় ওই অডিও ফাইল হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়েছিল। নবান্নের অলিন্দেও এ ঘটনা নিয়ে তীব্র সমালোচনা হয়। কারণ ডব্লিউবিসিএস অফিসারদের অনেকেই এ ঘটনায় চটে যান। সরকারের একটি সূত্রের মতে, কেবল এ ঘটনাই নয় অধস্তনদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য প্রশাসনিক মহলে পরিচিত পবন কাড়িয়ান। এর পরই মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় যে পবন কাড়িয়ানকে নদিয়ার জেলা শাসক পদ থেকে সরানো হচ্ছে। তাঁকে যুগ্ম সচিব করে পাঠানো হচ্ছে অর্থ দফতরে। হলদিয়া উন্নয়ন পর্ষদের বর্তমান সিইও বিভু গোয়েলকে নদিয়ার নতুন জেলা শাসক করা হয়েছে। এ ব্যাপারে পবন কাড়িয়ানের প্রতিক্রিয়া জানতে তাঁকে দ্য ওয়ালের তরফে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। টেক্সট মেসেজেরও জবাব দেননি। বস্তুত গত এক বছরে এই নিয়ে দুই জেলা শাসকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠল। এর আগে থানায় ঢুকে এক যুবককে পেটানোর জন্য আলিপুরদুয়ারের তৎকালীন জেলা শাসক নিখিল নির্মলের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। তাঁর বিরুদ্ধে গোটা জেলায় এমন ঢি ঢি পড়ে গিয়েছিল যে তাঁকে বদলি করতে বাধ্য হয়েছিল নবান্ন। এ বার সেই একই পথেই হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

```