Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

করোনা: জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের পুজোর পরে বিশেষ ছুটি, ঘোষণা মমতার

দ্য ওয়াল ব্যুরো: আগের দিন নবান্ন সভাঘরে বসে করোনা মোকাবিলায় রাজ্যের ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশংসা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন নবান্নে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্

করোনা: জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের পুজোর পরে বিশেষ ছুটি, ঘোষণা মমতার

শেষ আপডেট: 20 March 2020 09:26

দ্য ওয়াল ব্যুরো: আগের দিন নবান্ন সভাঘরে বসে করোনা মোকাবিলায় রাজ্যের ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশংসা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন নবান্নে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, অর্থাৎ যাঁরা এই সময় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা যেহেতু দিন-রাত কাজ করছেন, তাই পুজোর পরে তাঁদের বিশেষ ছুটি দেওয়া হবে। শুক্রবার দুপুরে নবান্নে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে মমতা জানান, এই মুহূর্তে রাজ্যে করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেকথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী বলেন, এই সময় রাজ্যের পরিস্থিতি মোকাবিলায় আপ্রাণ পরিশ্রম করছেন ডাক্তার-নার্সরা। যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, তাঁরা দিন-রাত এক করে পরিশ্রম করছেন। তাই তাঁদের পুজোর পরে বিশেষ ছুটি দেওয়া হবে। ছুটির তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। করোনা মোকাবিলায় রাজ্য কী কী পদক্ষেপ নিচ্ছে সেটা এদিন জানিয়ে দেন মমতা। তিনি আরও বলেন, বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক আছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের। সেই বৈঠকের পরে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেইসঙ্গে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের একবার বঞ্চনার অভিযোগ তুলেছেন মমতা। এর আগে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে অনেকটা একই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই সময় জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা দিন-রাত মানুষের সেবা করছেন। তাই এই মানুষদের ধন্যবাদ জানানো উচিত সবার। তাঁর কথায়, "রবিবার বিকেল ৫টার সময় ৫ মিনিট বাড়ির দরজায় দাঁড়িয়ে হাত তালি দিন, ঘণ্টা বাজান, থালা বাজান। এভাবেই এই ৫ মিনিট জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের ধন্যবাদ জানান। পারলে ডাক্তারদের ফোন করে ধন্যবাদ দিন।" মোদী এই ঘোষণা করার পরের দিনই জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের আরও একবার ধন্যবাদ জানিয়ে তাঁদের জন্য বিশেষ ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

```