Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালিয়াগঞ্জে যাচ্ছে রাজ্য মানবাধিকার কমিশন, এসপি শান্তিদাস বসাকের নেতৃত্বে এলাকা পরিদর্শন

দ্য ওয়াল ব্যুরো: কালিয়াগঞ্জের (Kaliaganj incident) এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উত্তাল বাংলা। শুধু তাই নয়, কালিয়াগঞ্জে বিজেপি নেতা খুনের ঘটনা নিয়েও থমথমে পরিস্থিতি উত্তর দিনাজপুরের এই এলাকায়। এবার সেইসব কিছুই খতিয়ে (investiga

কালিয়াগঞ্জে যাচ্ছে রাজ্য মানবাধিকার কমিশন, এসপি শান্তিদাস বসাকের নেতৃত্বে এলাকা পরিদর্শন

শেষ আপডেট: 28 April 2023 11:11

দ্য ওয়াল ব্যুরো: কালিয়াগঞ্জের (Kaliaganj incident) এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উত্তাল বাংলা। শুধু তাই নয়, কালিয়াগঞ্জে বিজেপি নেতা খুনের ঘটনা নিয়েও থমথমে পরিস্থিতি উত্তর দিনাজপুরের এই এলাকায়। এবার সেইসব কিছুই খতিয়ে (investigate) দেখতে কালিয়াগঞ্জ যাচ্ছে রাজ্য মানবাধিকার কমিশনের (State Human Rights Commission) একটি প্রতিনিধি দল। কমিশনের পুলিশ সুপার শান্তিদাস বসাকের নেতৃত্বে এই দল খতিয়ে দেখবে গোটা পরিস্থিতি।

কালিয়াগঞ্জের নাবালিকার মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েনও। বিরোধীরা সুর চড়িয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। এদিকে বিজেপি ও মৃতার পরিবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। এমনকী এই নিয়ে হাইকোর্টেও মামলা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

বিচারপতি গঙ্গোপাধ্যায় পক্ষপাতদুষ্ট ছিলেন কেউ যেন বলতে না পারে: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

অভিযোগ উঠেছিল, পুলিশ ওই নাবালিকার দেহ হিঁচড়ে টেনে নিয়ে গিয়েছে। যা একেবারেই অনুচিত বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'জীবিত মানুষের থেকেও মৃতদেহর সম্মান বেশি।’ মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন, এই ঘটনার তদন্ত করে সঠিক তথ্য সামনের আমার জন্য।

এদিকে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল ইতিমধ্যেই ঘুরে গেছে কালিগঞ্জে। নিজেদের মতো রিপোর্টও দিয়েছে। এবার কালিয়াগঞ্জের পরিস্থিতি খতিয়ে দেখতে, এলাকা পরিদর্শন করে দেখবে রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। সূত্রের খবর, পরিবারের সঙ্গে কথাও বলবে এই দল।

কালিয়াগঞ্জ কাণ্ড: রাজ্য প্রশাসনের ৩ কর্তাকে দিল্লিতে হাজিরার নির্দেশ কেন্দ্রের কমিশনের


```