Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'উৎসশ্রী'র ধাঁচেই আসছে নতুন পোর্টাল! অধ্যাপক-অধ্যাপিকাদের জন্য নয়া উদ্যোগ রাজ্যের

দ্য ওয়াল ব্যুরো: স্কুলশিক্ষকদের বদলির জন্য রাজ্য সরকারের রয়েছে উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal)। যার মাধ্যমে আবেদন করে শিক্ষক-শিক্ষিকারা বাড়ির কাছের স্কুলে বদলি নিতে পারেন। স্কুলগুলির মতো এবার রাজ্যের কলেজগুলির ক্ষেত্রেও একই নিয়ম আনতে

'উৎসশ্রী'র ধাঁচেই আসছে নতুন পোর্টাল! অধ্যাপক-অধ্যাপিকাদের জন্য নয়া উদ্যোগ রাজ্যের

শেষ আপডেট: 27 August 2022 13:58

দ্য ওয়াল ব্যুরো: স্কুলশিক্ষকদের বদলির জন্য রাজ্য সরকারের রয়েছে উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal)। যার মাধ্যমে আবেদন করে শিক্ষক-শিক্ষিকারা বাড়ির কাছের স্কুলে বদলি নিতে পারেন। স্কুলগুলির মতো এবার রাজ্যের কলেজগুলির ক্ষেত্রেও একই নিয়ম আনতে চলছে উচ্চ শিক্ষা দফতর। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির অধ্যাপক-অধ্যাপিকা (College Teacher Transfer) এবার থেকে তাঁদের বদলির আবেদন অনলাইনে জানাতে পারবেন।

শুক্রবার শিক্ষামন্ত্রী (Bratya Basu) একথা জানিয়ে বলেন, খুব তাড়াতাড়ি এই পোর্টাল চালু হয়ে যাবে। কী সুবিধা পাওয়া যাবে এই পোর্টালে? অধ্যাপক অধ্যাপিকারা এবার ঘরে বসেই জানতে পারবেন কত কী শূন্যপদ রয়েছে, সেইমতো বদলির আবেদন জানাতে পারবেন

ব্রাত্য বসু বলেন, "উৎসশ্রী পোর্টাল রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় ৩৪ হাজার স্কুল শিক্ষক শিক্ষিকা এই পোর্টালের মাধ্যমে বদলি হয়েছেন। সেই কথা মাথায় রেখেই আমরা অধ্যাপক অধ্যাপিকাদের জন্যও এই ব্যবস্থা চালু করতে চলেছি।"

তিনি আরও বলেন, "এই পোর্টালের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পোর্টাল তৈরি হচ্ছে। হয়ে গেলে মুখ্যমন্ত্রীকে একবার দেখানো হবে। তার পরই তা লঞ্চ করা হবে।"

গতবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল শিক্ষক-শিক্ষিকাদের জন্য এই উৎসশ্রী পোর্টাল চালু করেছিলেন। যাতে তাঁরা নিজেদের বাড়ির কাছের স্কুলে বদলির জন্য আবেদন করতে পারেন। গত একবছরে এই পোর্টালে প্রচুর আবেদন জমা পড়েছে। অনেকেই বদলি নিয়েছেন। সেই ধাঁচেই এই নতুন পোর্টাল চালু হচ্ছে। তবে এই পোর্টালের কী নাম হবে তা এখনও জানা যায়নি।

পঞ্চায়েতে ১ লাখ টাকার কাজেও ই-টেন্ডার ডাকতে হবে, চুরি রুখতে কঠোর মুখ্যমন্ত্রী


```