Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তিন আইপিএস বদলি: সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্যের

দ্য ওয়াল ব্যুরো: নবান্নের আপত্তি নাকচ করে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ডায়মন্ড হারাবারে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছে নর্থ ব্লক। এবার তা নিয়ে শীর্ষ আদালতে যাওয়ার কথা ভাব

তিন আইপিএস বদলি: সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্যের

শেষ আপডেট: 18 December 2020 08:04

দ্য ওয়াল ব্যুরো: নবান্নের আপত্তি নাকচ করে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ডায়মন্ড হারাবারে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছে নর্থ ব্লক। এবার তা নিয়ে শীর্ষ আদালতে যাওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আপিএস রুল নিয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে। তা চূড়ান্ত হলে তারপরেই সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশে স্থগিতাদেশ চাইবে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠিকে সশস্ত্র সীমা বল তথা এসএসবি-তে ৫ বছরের জন্য ডেপুটেশনে যেতে বলা হচ্ছে। এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্রকে ৫ বছরের জন্য পাঠানো হচ্ছে ইন্দো-টিবেট বর্ডার পুলিশের আইজি পদে। আর ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে যেতে বলা হয়েছে ব্যুরো অব পুলিশ রিসার্চ বিপিআরডি-তে। তাঁর ডেপুটেশনের মেয়াদ হবে ৩ বছর। কেন্দ্রের এই নির্দেশের পরেই গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, ভোটের আগে রাজ্যের পুলিশ কর্তাদের মনোবল ভাঙতে এবং ভীতি সঞ্চার করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকাকে সম্পূর্ণ অসাংবিধানিক বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত তিন আইপিএস রাজ্যের নির্দেশে এখানেই দায়িত্বে রয়েছেন বলে খবর। তাঁরা কী করবেন সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট নয়। তা ছাড়া নির্দেশিকা না মানলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যদি চায় তাহলে তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে বলে মত অনেকের। আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লাকে চিঠি লিখে প্র্তিবাদ জানিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর নবান্নও আপত্তি জানিয়েছিল। কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকার কর্ণপাত না করায় এবার আইনি সংঘাতের ভাবনা রাজ্যের।

বিস্তারিত আসছে...


```