Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাস্থ্যসাথী কার্ডকে বুড়ো আঙুল! সাত বেসরকারি হাসপাতালকে শো-কজ করল সরকার

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম না মেনে হাসপাতাল চলছে তার নিজের নিয়মে। বেসরকারি হাসপাতালে (Hospitals) এই কার্ডের কোনও গুরুত্বই দেওয়া হচ্ছে না। এমন অভিযোগের ভিত্তিতেই এবার পদক্ষেপ করল সরকার। সাতটি বেসরকারি হাসপাতালকে ধরানো হল শো-

স্বাস্থ্যসাথী কার্ডকে বুড়ো আঙুল! সাত বেসরকারি হাসপাতালকে শো-কজ করল সরকার

শেষ আপডেট: 27 October 2021 04:42

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম না মেনে হাসপাতাল চলছে তার নিজের নিয়মে। বেসরকারি হাসপাতালে (Hospitals) এই কার্ডের কোনও গুরুত্বই দেওয়া হচ্ছে না। এমন অভিযোগের ভিত্তিতেই এবার পদক্ষেপ করল সরকার। সাতটি বেসরকারি হাসপাতালকে ধরানো হল শো-কজ নোটিস। এদিন রাজ্য স্বাস্থ্য কমিশন শো-কজ করেছে সাতটি বেসরকারি হাসপাতালকে। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও একাধিক রোগী ফিরিয়ে দিয়েছেন তাঁরা। এই সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে আগামী ৩ নভেম্বরের জবাব দিতে হবে কেন তাঁরা এভাবে সরকারি নির্দেশিকা অমান্য করেছে। মঙ্গলবারই স্বাস্থ্যসাথী নিয়ে অ্যাডভাইজরি জারি করেছে স্বাস্থ্য দফতর। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত সরকারি হাসপাতালগুলিতে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড লাগবেই। বেসরকারি হাসপাতালগুলিকেও এই নিয়ম মানতে হবে, না হলে লাইসেন্স বাতিল হতে পারে। সোমবার উত্তরকন্যার প্রশাসনিক সভা থেকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, শোনা গেছে অনেক বেসরকারি হাসপাতালই নাকি স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না। সেইসব হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে চিহ্নিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রয়োজনে লাইসেন্স বাতিল করার কথাও বলেন। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কড়াকড়ি করার কথা বলার পরদিনই নয়া অ্যাডভাইজারি জারি করেছে স্বাস্থ্য দফতর। কী কী বলা হয়েছে অ্যাডভাইজারিতে? বিস্তারিত জানুন এই লিঙ্কে ক্লিক করে  গত দেড় মাসে স্বাস্থ্যসাথী কার্ডকে অবহেলাজনিত মোট ১০টি অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য কমিশনে। তার মধ্যে সাতটি মামলার শুনানি হবে আগামী ৩ নভেম্বর।

```