Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সারা রাত ঠাকুর দেখায় ছাড় দিল নবান্ন, রাতের কড়াকড়ি থাকছে না

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে করোনা বিধিনিষেধের (Covid Restriction) মেয়াদ আরও একমাস বাড়াল নবান্ন (Nabanna)। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত করোনা বিধিনিষেধ জারি থাকবে। তবে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর

সারা রাত ঠাকুর দেখায় ছাড় দিল নবান্ন, রাতের কড়াকড়ি থাকছে না

শেষ আপডেট: 30 September 2021 13:47

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে করোনা বিধিনিষেধের (Covid Restriction) মেয়াদ আরও একমাস বাড়াল নবান্ন (Nabanna)। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত করোনা বিধিনিষেধ জারি থাকবে। তবে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর লক্ষ্মী পুজোর দিন অবধি রাত ১১টা থেকে ভোর পাঁচটা কড়াকড়ি থাকবে না। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করোনা বিধি জারি ছিল রাজ্যে। এদিন নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৩০ অক্টোবর পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। তবে ছাড় থাকবে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত। তবে তার আগে এবং তার পরে রাতের কড়াকড়ি জারি থাকবে। তবে এই বিজ্ঞপ্তিতেও লোকাল ট্রেনের ব্যাপারে কিছু লেখেনি নবান্ন। ফলে মনে করা হচ্ছে, যে ভাবে পেট্রলিং স্পেশাল লোকাল ট্রেন চলছে সেভাবেই চলবে। পুরো মাত্রায় ট্রেন চলাচলা অক্টোবরেও হবে না। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা ইত্যাদি বিষয়গুলি মেনে চলতে হবে এক মাস। প্রসঙ্গত, কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থেকে পুজোয় ভিড় নিয়ন্ত্রণে গতবারের বিধি কার্যকর করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। সেই মামলায় আদালত যদি অন্য কিছু না বলে তা হলে এবার পুজোয় রাতের কলকাতা ভাসতে পারে জনজোয়ারে।

```