Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কালিয়াগঞ্জ: দময়ন্তী-উপেন-পঙ্কজকে নিয়ে সিট গড়েছিল হাইকোর্ট, ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগের মামলায় বিশেষ তদন্তকারী দল গড়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবার সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্

কালিয়াগঞ্জ: দময়ন্তী-উপেন-পঙ্কজকে নিয়ে সিট গড়েছিল হাইকোর্ট, ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

শেষ আপডেট: 17 May 2023 10:58

দ্য ওয়াল ব্যুরো: কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগের মামলায় বিশেষ তদন্তকারী দল গড়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবার সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার (State Governments challenges single bench Order on kaliaganj Case)।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল, কালিয়াগঞ্জ মামলার সিটের মাথায় থাকবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। সঙ্গে রাখা হয়েছিল প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস এবং প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত।

রাজ্যের বক্তব্য, সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার যে কোনও মামলার ক্ষেত্রে তদন্ত করতে পারেন না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা করার অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা আছে।

সেই পার্কস্ট্রিট ধর্ষণের সময় থেকেই দময়ন্তী সেন চর্চায় উঠে এসেছিলেন। তারপর তাঁর বদলি সারা রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছিল। তাছাড়া উপেন বিশ্বাস সিবিআইয়ের চাকরি ছাড়ার পর তৃণমূলের বিধায়ক হয়েছিলেন বাগদা থেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি যা যা অভিযোগ করেছেন শাসকদলের বিরুদ্ধে তা বিস্ফোরক বললেও কম বলা হয়। এই দু’জনের পাশাপাশি রাখা হয়েছে প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্তকে। যাঁকে নিয়ে সম্প্রতি বিস্তর আলোচনা হয়েছে। না জানিয়ে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। তারপর আদালত বলে, পঙ্কজ দত্তের নিরাপত্তা ফিরিয়ে দিতে হবে। নানান সংবাদমাধ্যমের অনুষ্ঠানে সরকার বিরোধিতায় গলার স্বর তীব্র করে সমালোচনা করছেন পঙ্কজবাবু। সিটের সদস্যদের নাম নিয়েও তাই চর্চা শুরু হয়েছিল। সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, আগামী ২৮ জুনের মধ্যে সিটকে রিপোর্ট দিতে হবে। কিন্তু ডিভিশন বেঞ্চে তা চ্যালেঞ্জ হওয়ায় এবার কী নির্দেশ হয় সেটাই দেখার।

ইডিকে তুলোধোনা সুপ্রিম কোর্টের: আপনারা ভয়ের বাতাবরণ তৈরি করবেন না


```