Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তপন কান্দু খুনে শুরু সিবিআই তদন্ত, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

দ্য ওয়াল ব্যুরো: বুধবারই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই (CBI)। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের (Tapan kandu Murder) তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী দল। এদিকে, রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্

তপন কান্দু খুনে শুরু সিবিআই তদন্ত, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

শেষ আপডেট: 7 April 2022 03:20

দ্য ওয়াল ব্যুরো: বুধবারই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই (CBI)। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের (Tapan kandu Murder) তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী দল। এদিকে, রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল।

বুধবারই, ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে একের পর এক ঘটনা সামনে আসতে থাকে। সকালেই এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রধান সাক্ষী নিরঞ্জন বৈশ্ববের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যা ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। খুন না আত্মহত্যা, সেই নিয়ে দানা বাঁধছে রহস্য।

অন্যদিকে, বুধবারই এফআইআর দায়ের করে তদন্তভার নিজেদের হাতে নেয় সিবিআই। উল্লেখ্য, গত ৪ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গেল বেঞ্চ এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

এবার সেই রায়কেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। সূত্রের খবর, বৃহস্পতিবারই এই বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানি জানানোর সম্ভাবনা রয়েছে। যেহেতু, সিবিআই তদন্তভার নিয়ে তদন্ত শুরু করছে, সেহেতু যত দ্রুত শুনানি হবে ততই ভাল রাজ্য সরকারের পক্ষে।

আর এই খবর সামনে আসতেই একরাশ ক্ষোভ উগরে দেন নিহত তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু। প্রশ্ন তোলেন, কেন সিবিআই তদন্তে বাধা দিচ্ছে রাজ্য? আরও বলেন, সরকার ভয় পেয়েছে।

পার্টিতে যুব-মহিলার আকাল, সংগঠন সাজাতে কান্নুরে ১০ দাওয়াই


```