Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ছে বেতন, আসন সংখ্যা, পার্শ্ব শিক্ষকদের জন্য কল্পতরু রাজ্য সরকার  

দ্য ওয়াল ব্যুরো: পার্শ্ব শিক্ষকদের জন্য কল্পতরু হয়ে উঠল রাজ্য সরকার। একলাফে অনেকটা বাড়ল পার্শ্ব শিক্ষকদের বেতন। পাশাপাশি বাড়ানো হল নিয়োগের ক্ষেত্রে তাঁদের আসন সংখ্যাও। এ দিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পার্শ্ব শিক্ষকদের সমাবেশে এ কথা ঘোষণা কর

বাড়ছে বেতন, আসন সংখ্যা, পার্শ্ব শিক্ষকদের জন্য কল্পতরু রাজ্য সরকার  

শেষ আপডেট: 9 July 2018 11:54

দ্য ওয়াল ব্যুরো: পার্শ্ব শিক্ষকদের জন্য কল্পতরু হয়ে উঠল রাজ্য সরকার। একলাফে অনেকটা বাড়ল পার্শ্ব শিক্ষকদের বেতন। পাশাপাশি বাড়ানো হল নিয়োগের ক্ষেত্রে তাঁদের আসন সংখ্যাও। এ দিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পার্শ্ব শিক্ষকদের সমাবেশে এ কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী জানান, এই মুহূর্তে প্রাথমিক, উচ্চ প্রাথমিক মিলে পার্শ্ব শিক্ষকদের সংখ্যা ৪৮ হাজার। প্রাথমিক স্তরে পার্শ্ব শিক্ষকদের বেতন ৫,৯৫৪ টাকা থেকে অনেকখানি বাড়িয়ে করা হচ্ছে ১০,০০০ টাকা। একইসঙ্গে থাকছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধাও। পাশাপাশি, বেতন বাড়ছে উচ্চ প্রাথমিক স্তরে পার্শ্ব শিক্ষকদেরও। তাঁদের বেতন ৮,১৮৬ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৩,০০০ টাকা। এক্ষেত্রেও একইরকমভাবে থাকবে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা। উভয়ক্ষেত্রেই পার্শ্ব শিক্ষকদের এই বর্ধিত বেতন ১ মার্চ ২০১৮ থেকে লাগু হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও স্থায়ী শিক্ষিকাদের মতোই মহিলা পার্শ্ব শিক্ষকরাও পাবেন মাতৃত্বকালীন সুবিধা। আরও পড়ুন: জয়া দত্তকে সরানো হয়েছে, অবশেষে মানলেন পার্থ শুধু বেতন বৃদ্ধি-ই নয়, একইসঙ্গে বাড়ছে আসন সংখ্যাও। এ দিন নেতাজি ইন্ডোরে শিক্ষামন্ত্রী জানান, আগে স্থায়ী শিক্ষকদের অনুপাতে পার্শ্বশিক্ষক নিয়োগ করা হত ১০ শতাংশ। এবার সেই পরিমাণ বাড়িয়ে করা হচ্ছে ৩০ শতাংশ। পাশাপাশি তিনি আরও বলেন, পার্শ্বশিক্ষকদের চাকরির মেয়াদ থাকবে ৬০ বছর বয়স পর্যন্ত। অবসরের সময় এককালীন ১ লাখ টাকা পাবেন তাঁরা। একইসঙ্গে পাবেন প্রভিডেন্ট ফান্ডের সুবিধাও। শিক্ষামন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী সবসময় রাজ্যের সব মানুষের পাশে রয়েছেন। তিনি শিক্ষক, কৃষক, শ্রমীক সবার দাবি যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করেছেন। তবে কেউ অন্যায় দাবি জানালে তার সামনে মুখ্যমন্ত্রী লৌহ-মানবী। কোনও অন্যায় দাবি তিনি মানবেন না। ঘোষণার পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের কাছে তিনি আবেদন রাখেন, তাঁরা যাতে নিয়মিত স্কুলে যান এবং গুরুত্ব দিয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার বিষয়ে নজর দেন। কারণ স্থায়ী শিক্ষক-শিক্ষিকাদের মতোই সমাজের গঠনে পার্শ্ব শিক্ষকদেরও সমান দায়িত্ব বলেই তিনি মনে করেন।

```