Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার নাম দ্য ওয়াল লিখেছিল প্রথম, তথ্য চাইলেন রাজ্যপাল

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য নির্বাচন কমিশনের বর্তমান কমিশনার (State election commissioner) সৌরভ দাসের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মে। ২৯ মে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেবেন। যাঁর নেতৃত্বে হবে পঞ্চায়েত ভোট। কে হতে পারেন এই গুঞ্জন চলছিলই। গত ১৮ মে দ্য

নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার নাম দ্য ওয়াল লিখেছিল প্রথম, তথ্য চাইলেন রাজ্যপাল

শেষ আপডেট: 23 May 2023 11:47

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য নির্বাচন কমিশনের বর্তমান কমিশনার (State election commissioner) সৌরভ দাসের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মে। ২৯ মে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেবেন। যাঁর নেতৃত্বে হবে পঞ্চায়েত ভোট। কে হতে পারেন এই গুঞ্জন চলছিলই। গত ১৮ মে দ্য ওয়াল-এর এক্সক্লুসিভ প্রতিবেদনে লেখা হয়েছিল, নতুন নির্বাচন কমিশনার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা ( Rajeev Sinha)। মঙ্গলবার সেটাই সত্যি হল।

পরবর্তী নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার (State election commissioner) নাম প্রস্তাব করে রাজভবনে পাঠিয়েছে নবান্ন।

সূত্রের খবর, পাল্টা রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে একটি নোট পাঠিয়ে জানতে চেয়েছেন, কেন রাজীব সিনহার নাম প্রস্তাব করা হচ্ছে?

গত মার্চে সৌরভ দাসের চাকরির মেয়াদ শেষ হয়েছে। তারপর তাঁকে দু’মাসের এক্সটেনশন দেয় নবান্ন। এবার তাঁকে সেই পদ ছাড়তে হবে। সৌরভ দাস সম্পর্কে গত পঞ্চায়েত ও পুরভোট থেকেই বিরোধীদের বিস্তর অভিযোগ রয়েছে। বিজেপি, সিপিএম, কংগ্রেসের বক্তব্য, এই সৌরভ দাস আসলে সাংবিধানিক সংস্থায় বসে থাকা তৃণমূলের ক্যাডার।

রাজীব সিনহা মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বিভিন্ন দায়িত্বে পাঠিয়েছেন। এক সময় তিনি ছিলেন ডব্লিউবিআইডিসির চেয়ারম্যান। পরবর্তী সময় তাঁকে সেখান থেকে পাঠানো হয়েছে ডব্লিউবিআইআইডিসির চেয়ারম্যান পদে। বর্তমানে তিনি সেই দায়িত্ব সামলাচ্ছেন।

কোভিডের কঠিন সময়ে মুখ্যসচিব ছিলেন রাজীব সিনহা। তিনিও মমতার পছন্দের অফিসার বলেই পরিচিত। তবে তাঁর নাম নিয়ে এদিন রাজভবন যে ব্যাখ্যা চেয়েছে তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এখন রাজ্যপাল যদি রাজীব সিনহার নামে অনুমোদন না দেন সেক্ষেত্রে নবান্ন কী করে সেটাও দেখার। ফলে অনেকেই নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ ফের একবার নবান্ন-রাজভবনের সংঘাতের আশঙ্কা করছেন।

পঞ্চায়েত ভোট সৌরভের পরিচালনায় নয়! নতুন মুখ আসবে তার পরই নির্বাচন


```