Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভাঙড়ে দুপুর ৩টের পর জমা হওয়া মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের, জেলাশাসককে বড় নির্দেশ কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: মনোনয়ন পর্বে ভাঙড়ের হানাহানি সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। শেষ দিনে তিন জনের খুনের ঘটনাও ঘটে গিয়েছে। সূত্রের খবর, এবার সেই ভাঙড়ের মনোনয়ন নিয়ে জেলা প্রশাসনকে বড় নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। উল্লেখ্য, ভাঙড়ে দুপুর ৩টের পর

ভাঙড়ে দুপুর ৩টের পর জমা হওয়া মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের, জেলাশাসককে বড় নির্দেশ কমিশনের

শেষ আপডেট: 19 June 2023 16:40

দ্য ওয়াল ব্যুরো: মনোনয়ন পর্বে ভাঙড়ের হানাহানি সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। শেষ দিনে তিন জনের খুনের ঘটনাও ঘটে গিয়েছে। সূত্রের খবর, এবার সেই ভাঙড়ের মনোনয়ন নিয়ে জেলা প্রশাসনকে বড় নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ভাঙড়ে দুপুর ৩টের পর অর্থাৎ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও মনোনয়ন জমা পড়েছে, সেগুলি বাতিল করার দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল।

জানা গিয়েছে, তৃণমূলের এই অভিযোগ পেয়েই দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে কমিশন জানিয়েছে নিয়মের বাইরে গিয়ে যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, আইন মেনে তা বাতিল করতে হবে।

শাসকদলের অভিযোগ, ভাঙড়ের দু’টি ব্লকেই পঞ্চায়েতের ত্রিস্তরে এমন অনেক মনোনয়ন জমা পড়েছে যা নির্ধারিত সময়ের পরে। এও অভিযোগ, ভাঙড়ের বিরোধী দল আইএসএফ প্রশাসনিক দফতরে ঢুকে কিছুটা জোর করেই মনোনয়ন জমা করিয়েছে।

তৃণমূল কংগ্রেসও এ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার আইনি প্রক্রিয়াও চালাচ্ছে। এ বিষয়ে ভাঙড়ে সদ্য দায়িত্ব পাওয়া নেতা সব্যসাচী দত্ত দ্য ওয়াল-কে জানান, 'আমাদের কাছে খবর আছে ভাঙড়ের ১ এবং ২ ব্লকে কমিশনের বেঁধে দেওয়া সময়ের পরেও মনোনয়নপত্র জমা পড়েছে। আমরা কমিশনকে জানিয়েছি তারা যেন বিষয়টি নিয়ে পদক্ষেপ করে।'

অন্যদিকে আইএসএফের বক্তব্য, এ থেকেই বোঝা যাচ্ছে তৃণমূলের হাত থেকে ভাঙড় বেরিয়ে গিয়েছে। তাই কমিশন আর জেলা প্রশাসনকে ব্যবহার করে এসব করানো হচ্ছে। আইএসএফ নেতৃত্ব দেখতে চাইছেন শেষ পর্যন্ত কী হয়। তারপর তারাও আদালতে যাওয়ার প্রস্তুতি সেরে রাখছে।

সন্দেহ নেই ভাঙড়ে এবার অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের অনেকের মতে, ভাঙড়ে তৃণমূলের একাধিপত্য যে আর নেই তাও মালুম হয়েছে পঞ্চায়েতের মনোনয়ন পর্বে। কারণ, মাঠেময়দানে যে লড়াই দেখা গিয়েছে তাতে কিছুটা কোণঠাসাই দেখিয়েছে শাসকদলকে। বরং অনেক বেশি আগ্রাসী ছিল আইএসএফ। এখন দেখার কমিশন কী সিদ্ধান্ত নেয়। আদালতইবা কী বলে।

'এত লোডশেডিং হচ্ছে কেন, আর অভিযোগ শুনতে চাই না', সিইএসসিকে ভর্ৎসনা বিদ্যুৎমন্ত্রীর


```