Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যে চালু নতুন শিক্ষানীতি, প্রিপ্রাইমারি ১ বছরের, উচ্চমাধ্যমিক পরীক্ষার পদ্ধতিতে বদল!

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি (NEP 2023) পুরোপুরি মানবে না রাজ্য, তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রাজ্য সরকার নিজেদের মতো শিক্ষা নীতি বলবৎ করার জন্য কমিটি গঠন করেছিল। সেই কমিটি প্রস্তাবিত রাজ্য

রাজ্যে চালু নতুন শিক্ষানীতি, প্রিপ্রাইমারি ১ বছরের, উচ্চমাধ্যমিক পরীক্ষার পদ্ধতিতে বদল!

শেষ আপডেট: 9 September 2023 08:11

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি (NEP 2023) পুরোপুরি মানবে না রাজ্য, তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রাজ্য সরকার নিজেদের মতো শিক্ষা নীতি বলবৎ করার জন্য কমিটি গঠন করেছিল। সেই কমিটি প্রস্তাবিত রাজ্য শিক্ষানীতিকেই মান্যতা দিল সরকার। গ্যাজেট নোটিফিকেশন জারি করে শিক্ষা দফতর জানিয়েছে, আজ থেকে অর্থাৎ শনিবার থেকেই রাজ্যে নতুন শিক্ষানীতি (State Education Policy) শুরু হবে।

রাজ্যের নতুন শিক্ষানীতিতে (State Education Policy) কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে?

নতুন শিক্ষানীতিতে বাচ্চাদের প্রি-প্রাইমারি পড়তে হবে ১ বছরের আর চার বছরের প্রাইমারি ক্লাস হবে। তাছাড়া বাকি যা নিয়ম ছিল তা একই থাকছে। অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণি, তারপর নবম-দশম শেষে মাধ্যমিক।

আর একাদশ ও দ্বাদশ শ্রেণির শেষে উচ্চমাধ্যমিক। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার প্যার্টান পাল্টাচ্ছে। সেমেস্টার পদ্ধতি এবং এমসিকিউ ধাঁচে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। ২০২৪ শিক্ষাবর্ষে যে সব পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা এই নিয়মের আওতায় পড়বে। 

সকল পড়ুয়ার জন্য একটি ‘ইউনিক আইডেন্টেটি কার্ড’ তৈরি করা হবে। ওই কার্ডের সঙ্গে থাকবে মেমোরি চিপ। তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের যাবতীয় অ্যাকাডেমি রেকর্ড জমা থাকবে ক্লাউডে।

প্রত্যেক স্কুলে এবার থেকে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’-ও আয়োজন করা হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা করতে যাতে পড়ুয়াদের অসুবিধা না হয় সে জন্য স্কুল পর্যায় থেকেই ভাবনা চিন্তা শুরু করবে শিক্ষা দফতর।

স্কুলগুলির সঙ্গে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের সমন্বয় করবে। যাতে পড়ুয়াদের সুবিধা হয়। ভিন রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যাতে রাজ্যে আসে, সেদিকেও নজর দেওয়া হয়েছে। সেইসঙ্গে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যের নতুন শিক্ষানীতিতে।

আরও পড়ুন: ৩ ঘণ্টা পর শুরু মেট্রো পরিষেবা! বাস-ক্যাবের বেহাল দশা, অটোর দৌরাত্ম্যে ভোগান্তি


```