Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিক হবেই, একাদশ-দ্বাদশ সেমিস্টারে, উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বদলের প্রস্তাব!

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় শিক্ষানীতিতে (NEP 2023) বলা হয়েছিল, মাধ্যমিক স্তরে বোর্ড পরীক্ষা তুলে দেওয়ার কথা। কিন্তু সেই প্রস্তাবে মান্যতা দিল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। নতুন রাজ্য শিক্ষানীতিতে (State Education Policy) বলা হয়েছে, আগের

মাধ্যমিক হবেই, একাদশ-দ্বাদশ সেমিস্টারে, উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বদলের প্রস্তাব!

শেষ আপডেট: 9 September 2023 10:13

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় শিক্ষানীতিতে (NEP 2023) বলা হয়েছিল, মাধ্যমিক স্তরে বোর্ড পরীক্ষা তুলে দেওয়ার কথা। কিন্তু সেই প্রস্তাবে মান্যতা দিল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। নতুন রাজ্য শিক্ষানীতিতে (State Education Policy) বলা হয়েছে, আগের মতোই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) হবে। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণি সেমিস্টারের (Semester System) নেওয়া হবে বলেও জানানো হয়েছে!

২০২৪ সালে শিক্ষাবর্ষে যেসব পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তাদের জন্য চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ একাদশ শ্রেণিতে দু'টি ও দ্বাদশ শ্রেণিতে দু'টি সেমিস্টার হবে এবার থেকে। ২০২৪ সালের নভেম্বর মাসে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় সেমিস্টার হবে ২০২৫ সালের মে মাসে।

দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টার হবে ২০২৫ সালের নভেম্বর মাসে। ২০২৬ সালের এপ্রিল-মে মাসে হবে দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার। ২০২৬ সালে এই সেমিস্টার সিস্টেমের প্রথম ফল ঘোষণা হবে। কীভাবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার মূল্যায়ন হবে এমসিকিউয়ের মাধ্যমে (State Education Policy)। ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। আর দ্বিতীয় সেমিস্টারে প্রশ্নপত্র সাজানো হবে বর্ণনামূলক প্রশ্নে। ছোট বড় মিলিয়ে প্রশ্ন থাকবে।

উল্লেখ্য, শিক্ষা কমিটি তাদের প্রস্তাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পর্যন্ত সেমিস্টার পদ্ধতি চালু করার কথা বলা হয়েছিল। তবে মাধ্যমিক স্তরে এখনও সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে কিনা তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: রাজ্য শিক্ষানীতি: শিক্ষকদের ৫ বছর গ্রামে শিক্ষকতা করতে হবে, দ্য ওয়াল আগেই লিখেছিল


```