Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাজ্যপালের ডাকে কি পাত্তাই দিলেন না ডিজি-মুখ্যসচিব, দেড়ঘণ্টা পার, রাজভবনে দেখা নেই তাঁদের

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারির সময় ছিল সকাল ১০টা। কিন্তু বেলা সাড়ে ১১টা বেজে গেলেও রাজ্যপাল জগদীপ ধনকড়ের ডাকে রাজভবনে গেলেন না রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। রবিবার রাতেই জানা গিয়েছিল, রাজ্যের প্রশাসনিক দুই শীর্ষ

রাজ্যপালের ডাকে কি পাত্তাই দিলেন না ডিজি-মুখ্যসচিব, দেড়ঘণ্টা পার, রাজভবনে দেখা নেই তাঁদের

শেষ আপডেট: 16 December 2019 06:28

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারির সময় ছিল সকাল ১০টা। কিন্তু বেলা সাড়ে ১১টা বেজে গেলেও রাজ্যপাল জগদীপ ধনকড়ের ডাকে রাজভবনে গেলেন না রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। রবিবার রাতেই জানা গিয়েছিল, রাজ্যের প্রশাসনিক দুই শীর্ষ কর্তাকে ডেকে পাঠিয়েছেন বাংলার সাংবিধানিক প্রধান। ওই সময়েই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, আদৌ এই দুই কর্তা রাজ্যপালের ডাকে সেখানে যাবেন কিনা। কিন্তু আজ দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও রাজভবনের গেটে দেখা গেল না মুখ্যসচিব ও ডিজিকে। রাজ্যপাল দুই কর্তাকে তলব করার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে বসে ছিলেন তাঁরা। কিন্তু সেই বৈঠকে কী আলোচনা হয়েছে তা সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। পর্যবেক্ষকদের মতে, রাজ্যপালের ডাকে সাড়া না দিয়ে রাজ্য প্রশাসনের দুই কর্তা বুঝিয়ে দিলেন, সঙ্ঘাত এবার আরও চরমে উঠবে।

আরও পড়ুন: এই উস্কানি ও সংবিধান বিরোধী কাজ বন্ধ করুন! মমতার মিছিল নিয়ে বিস্ফোরক রাজ্যপাল

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বাংলায় যে লণ্ডভণ্ড শুরু হয়েছে তা নিয়ে রবিবারই উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। তীব্র সমালোচনায় বিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রীকে ও রাজ্যের মন্ত্রীদের। প্রশাসনিক কর্তাদের দিকেও আঙুল তুলেছিলেন ধনকড়। সম্প্রতি দেখা গিয়েছে রাজ্যপাল কোনও জেলা সফরে গিয়ে সেখানকার পুলিশ ও প্রশাসনের কর্তাদের ডেকে পাঠালেও তাঁরা যাচ্ছেন না দেখা করতে। শাসক তথা মুখ্যমন্ত্রীর পরামর্শেই তাঁরা তা করছেন বলে মনে করা হচ্ছে। ক্যাব, এনআরস্যার বিরুদ্ধে সরকারের তরফে যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তা নিয়েও রবিবার তোপ দেগেছিলেন রাজ্যপাল। বলেছিলেন, “একজন নির্বাচিত সরকারের প্রধান হিসেবে সরকারের টাকায় এই ধরনের বিজ্ঞাপন করা যায় না। আমি তাঁকে বলেছি, এই বিজ্ঞাপন প্রত্যাহার করতে।” সব মিলিয়ে রাজ্য সরকার বনাম রাজভনের যে সংঘাত চলছিল, সোমবার ডিজি ও মুখ্যসচিবের না যাওয়া সেটাকেই আরও চরম পর্যায়ে নিয়ে যাওয়া বলে মত পর্যবেক্ষকদের।

```