Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিক শিক্ষক নিয়োগে নবান্নের বড় সিদ্ধান্ত, আরও পদ তৈরির অনুমোদন মন্ত্রিসভায়

দ্য ওয়াল ব্যুরো: এ যেন মেঘ না চাইতেই জল! দুপুরবেলা কলকাতা হাইকোর্ট (Highcourt) নবান্নকে (Nabanna) নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষকের (Primary Teachers) শূন্যপদগুলিতে অবিলম্বে সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্য সরকারকে।

প্রাথমিক শিক্ষক নিয়োগে নবান্নের বড় সিদ্ধান্ত, আরও পদ তৈরির অনুমোদন মন্ত্রিসভায়

শেষ আপডেট: 13 September 2021 11:20

দ্য ওয়াল ব্যুরো: এ যেন মেঘ না চাইতেই জল! দুপুরবেলা কলকাতা হাইকোর্ট (Highcourt) নবান্নকে (Nabanna) নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষকের (Primary Teachers) শূন্যপদগুলিতে অবিলম্বে সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্য সরকারকে। বিকেলেই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। করোনা কমবে না বাড়বে? ৬ মাস পরে কী হতে চলেছে বললেন বিজ্ঞানী এদিন মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়েছে মালদহ ও উত্তর ২৪ পরগনা মিলিয়ে তিন হাজার ৯২৫টি শূন্য পদে শিগগির নিয়োগ হবে। এবং এই দুই জেলাতেই তিন হাজারেরক বেশি প্রাথমিক শিক্ষকের পদ তৈরির প্রস্তাবে অনুমতি দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন এই সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। ২০০৯ সালে যে প্যানেল পাশ হয়েছিল এবং নিয়োগ স্থগিত ছিল সেই নিয়োগের সিদ্ধান্ত এদিন নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। যদিও অনেকের বক্তব্য, ২০০৯-এর চাকরিপ্রার্থীদের বড় অংশ দক্ষিণ চব্বিশ পরগনায়। সেই জেলার কতাহ এদিন সরকারের তরফে বলা হয়নি। এদিন শিল্প সংক্রান্ত বিষয়েও কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বলা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির জন্য শিল্প সংস্থাগুলি যাতে ট্রেডলাইসেন্স, বিদ্যুৎ, জলের অনুমতি সহজে পেতে পারে তার জন্য সিঙ্গল উইন্ডো শুরু করছে রাজ্য সরকার। এদিন প্রাথমিকে ভুল প্রশ্ন মামলার শুনানিতে মামলাকারীদের নিয়োগের নির্দেশ দিয়ে সেই মামলার নিষ্পত্তি করলেও নবান্নকে শিক্ষক নিয়োগ নিয়ে আরও একটি বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবান্নের উদ্দেশে বলেছেন, “আদালত মনে করছে রাজ্যের সমস্ত শিক্ষাঙ্গনে যে শূন্য পদ রয়েছে সেগুলি দ্রুত পূরণ করুক রাজ্য সরকার। আমি নির্দেশ দিচ্ছি রাজ্য সরকার অবিলম্বে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করুক।” প্রাথমিক, উচ্চপ্রাথমিক-সহ শিক্ষক নিয়োগের অজস্র মামলা আদালতে ঝুলে রয়েছে। সেগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শূন্যপদ পূরণ হচ্ছে না। এদিন সেই প্রসঙ্গ তুলেই আদালত বলেছে, শূন্য পদ পূরণে অবিলম্বে যেন নবান্ন দ্রুত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। আদালত এদিন স্পষ্ট করে বলেছে, যাঁদের চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় দিয়েছিলেন তাদের সকলের নিয়োগ নিশ্চিত করতে হবে। এ নিয়ে কোনও টালবাহানা চলবে না। শুধু তাই নয়। সামগ্রিক ভাবে রাজ্যের স্কুলগুলিতে শূন্যপদ অবিলম্বে পূরণের কথা বলেছে আদালত। শিক্ষক নিয়োগে মামলার জটিলতা নিয়ে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একবার বিরক্তি প্রকাশ করেছিলেন। বলেছিলেন, নিয়োগপত্র রেডি করা হচ্ছে আর মামলা করে দিচ্ছে। কিছু লোক আছে যারা শুধু মামলা করার জন্য বসে থাকে। এদের খেয়েদেয়ে আর কোনও কাজ নেই। দেখা গেল, বিকেলে মন্ত্রিসভার বৈঠকেই দুই জেলায় শিক্ষক নয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```