Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বড় কর্মসূচির পথে বিজেপি, নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূলকে ঠেকাতে মরিয়া গেরুয়া শিবির

দ্য ওয়াল ব্যুরো: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে ব্লকে ব্লকে সেই কর্মসূচি ছড়িয়ে দিতে মরিয়া তৃণমূল কংগ্রেস। এবার তা ঠেকাতে কোমর বেঁধে

বড় কর্মসূচির পথে বিজেপি, নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূলকে ঠেকাতে মরিয়া গেরুয়া শিবির

শেষ আপডেট: 1 January 2020 10:55

দ্য ওয়াল ব্যুরো: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে ব্লকে ব্লকে সেই কর্মসূচি ছড়িয়ে দিতে মরিয়া তৃণমূল কংগ্রেস। এবার তা ঠেকাতে কোমর বেঁধে নামছে বিজেপি। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, জানুয়ারি মাস থেকেই রাজ্য জুড়ে তৃণমূলের ভুল বোঝানোর রাজনীতির বিরুদ্ধে ময়দানে নামবে বিজেপি। ওই নেতা আরও বলেছেন, প্রচার কেমন হবে কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শে তার ব্লুপ্রিন্টও হয়ে গিয়েছে। এবার শুধু ময়দানে নামার পালা। বিজেপি সূত্রে খবর, সংশোধিত নাগরিকত্ব আইন আসলে কী, কাদের এতে উপকার হবে, কেনই বা তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে—এই সবটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে ২০ হাজার বিজেপি কর্মী ময়দানে নামবেন। শুধু তাই নয়, তাঁদের নির্দিষ্ট এলাকা বেঁধে দেওয়া হবে। গেরুয়া শিবিরের বক্তব্য, এক কোটি মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে সেই কাজ শেষ করে তারপর নতুন কর্মসূচি নেওয়া হবে। রাজ্য বিজেপির এক শীর্ষ সারির নেতার কথায়, তৃণমূল আসলে সংখ্যালঘুদের নিয়ে ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে। মানুষের কাছে গিয়ে সেটাই বলবে কর্মীরা। ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা প্রায় দেড় কোটি মানুষ নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের  সুবিধা পাবেন। যার মধ্যে ৭২ লক্ষ মানুষ বাংলার। বাংলার ৮০টি বিধানসভা কেন্দ্রে উদ্বাস্তু হিন্দুরা নির্ণায়ক শক্তি বলে মনে করছে বিজেপি। একুশের বিধানসভার আগে সেগুলিকেই পাখির চোখ করতে চাইছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। তবে বিজেপি নেতৃত্ব এ-ও বলছেন, এই প্রচারে এনআরসি নিয়ে কোনও কথা বলা হবে না। ইতিমধ্যেই সারা দেশে এখনই এনআরসি হবে না বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ওই বক্তব্যের পর ঢোক গিলতে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহকেও। গেরুয়া শিবির মনে করছে, এখন যদি আবার এনআরসি প্রসঙ্গ চলে আসে তাহলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। এক বিজেপি নেতার কথায়, “তৃণমূল লাগাতার এই বিভ্রান্তিটাই জিইয়ে রাখতে চাইছে। আমাদের কাজ হবে সেটাকেই দূর করা।” ৪৬ সালের গ্রেট ক্যালকাটা কিলিং নিয়ে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। মহল্লায় মহল্লায় পর্দা টাঙিয়ে তা দেখানো হবে। পর্যবেক্ষকদের মতে, মেরুকরণকে আরও তীব্র করতেই এই প্রচার কৌশল নিচ্ছে বিজেপি। কারণ লোকসভায় মেরুকরণের সুফল মিলেছে বাংলায়। এবার যে ভোটটা মেরুকরণের ভিত্তিতেই হয়েছে তা মেনে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। লোকসভা ভোটের ফল প্রকাশের পর মমতা বলেছিলেন, “টোটালটা হিন্দু-মুসলমান হয়েছে।” এখন দেখার কবে মাঠে নামে বিজেপি। তৃ্ণমূলকে রুখতে কী কর্মসূচি নেয় গেরুয়া শিবির, আর বাংলার শাসকদলই বা কী ভাবে বিজেপিকে ঠেকানোর পাল্টা কর্মসূচি নেয়।

```