Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝড়খালির বাঘদের দায়িত্ব নিল স্টেট ব্যাঙ্ক, বন দফতরের হাতে তুলে দেওয়া হল ছ’লক্ষ টাকার চেক

সুভাষচন্দ্র দাশ, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রয়েছে তিনটি বাঘ (Jharkhali tigers)। জঙ্গলেই কোনও না কোনও ভাবে অসুস্থ হয়ে পড়েছিল বাঘগুলি। তাই তাদের নিয়ে আসা হয় ঝড়খালির এই পুনর্বাসন কেন্দ্রে। এখন এখানেই বনক

ঝড়খালির বাঘদের দায়িত্ব নিল স্টেট ব্যাঙ্ক, বন দফতরের হাতে তুলে দেওয়া হল ছ’লক্ষ টাকার চেক

শেষ আপডেট: 29 July 2023 13:33

সুভাষচন্দ্র দাশ, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রয়েছে তিনটি বাঘ (Jharkhali tigers)। জঙ্গলেই কোনও না কোনও ভাবে অসুস্থ হয়ে পড়েছিল বাঘগুলি। তাই তাদের নিয়ে আসা হয় ঝড়খালির এই পুনর্বাসন কেন্দ্রে। এখন এখানেই বনকর্মীদের নজরদারিতে রয়েছে তারা। তাদের প্রতিদিনের রক্ষণাবেক্ষণের জন্য দরকার প্রচুর টাকা। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে এগিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank gave check of Rs. 6 lakh)। শনিবার বাঘেদের থাকা খাওয়ার জন্য মোট ছ’লক্ষ টাকা এ দিন বন দফতরের হাতে তুলে দেন এসবিআইয়ের আধিকারিকরা।

অসুস্থ বাঘেদের পরিচর্যার জন্য তৈরি হয়েছিল ঝড়খালির এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র। সেখানে আপাতত বাঘের সংখ্যা তিন। জানা গেছে তাঁদের খাবার ও ওষুধ বাবদ একটা বড় অর্থের দরকার হয়। ঝড়খালিতে বেড়াতে আসা পর্যটকদের থেকে টিকিট বাবদ যে টাকা মেলে তাতে এই খরচের কিছুটা ওঠে। তবে ঘাটতিও থাকে অনেকটাই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এগিয়ে আসায় এই ঘাটতি মেটানো যাবে বলে মনে করছেন বন দফতরের কর্তারা। বছরের দু’লক্ষ টাকা করে মোট ছ’লক্ষ টাকা এ দিন বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। যা আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের এক অভিনব উদ্যোগ বলেই মনে করছেন বনকর্তারা।

এদিন ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সুন্দরবনের সজনেখালিতে। সেখানে বাঘ সংরক্ষণের কাজে যুক্ত থাকা বিভিন্ন বেসরকারি সংগঠনও অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: পরীক্ষা পাশের আনন্দে খালে স্নান করতে নেমেছিল বন্ধুরা! জলের তোড়ে ভেসে গেল দু’জন


```