Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩টি প্ল্যাটফর্মে পরপর ৮টি ট্রেনের ঘোষণা, সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ২, আহত বহু

দ্য ওয়াল ব্যুরো, সাঁতরাগাছি: মুম্বইয়ের এলফিনস্টোন ফুটব্রিজে পদপিষ্টের দুর্ঘটনার ভয়ানক স্মৃতি ফিরে এল সাতরাগাঁছিতে। পর পর ৮টি ট্রেনের ঘোষণা ৩টি প্ল্যাটফর্মে, আর তার জেরেই শুরু হয় ঠেলাঠেলি। কিছুক্ষণের মধ্যেই ফুটব্রিজের ঠাসাঠাসি ভিড় বেসামালা

৩টি প্ল্যাটফর্মে পরপর ৮টি ট্রেনের ঘোষণা, সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ২, আহত বহু

শেষ আপডেট: 23 October 2018 14:39

দ্য ওয়াল ব্যুরো, সাঁতরাগাছি: মুম্বইয়ের এলফিনস্টোন ফুটব্রিজে পদপিষ্টের দুর্ঘটনার ভয়ানক স্মৃতি ফিরে এল সাতরাগাঁছিতে। পর পর ৮টি ট্রেনের ঘোষণা ৩টি প্ল্যাটফর্মে, আর তার জেরেই শুরু হয় ঠেলাঠেলি। কিছুক্ষণের মধ্যেই ফুটব্রিজের ঠাসাঠাসি ভিড় বেসামালা হয়ে ওঠে। সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ২ জনের। মৃত তাসের সর্দার(৬১) মুর্শিদাবাদের নাশীপুরের বাসিন্দা ,অন্যজন কোলাঘাটের বাসন্দা কমলাকান্ত সিংহ(৩২)।

এখনও পর্যন্ত ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে সাঁতরাগাছি রেল হাসপাতাল ,পরে হাওড়া জেনারেল হাসপাতালে এদের ভর্তি করা হয়। যে ১২ জন আহত অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি তাঁরা হলেন, গৌরী হেমব্রম, অর্ণা সাউ, অক্ষ সাউ, শেখ রাহুল আমিন, অমরেন্দ্র নাথ দত্ত, অনীশ সোম, শেখ আক্রামুল হক, গৌর নিতাই সাহা, শিল্পা ওঁরাও, হনুমত সাউ, কিরণ সাউ এবং আশিস সাঁতরা। আহতদের মধ্যে তিন জনের অবস্থার অবনতি হওয়ায়  হাওড়ার ২টি বেসরকারি হাসপাতালেও স্থানান্তর করা হয়।এর মধ্যে রয়েছে একজন শিশু, আকসত সাউ নামে ওই শিশুর বয়স ১০। 

মঙ্গলবার সন্ধ্যায় সাঁতরাগাছি স্টেশনের তিনটি প্ল্যাটফর্মে মোট ৮ টি গুরুত্বপূর্ণ ট্রেনের ঘোষণা হয়। জানা যাচ্ছে, সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে এই ৮ ট্রেনের ঘোষণা। ট্রেনগুলির মধ্যে ছিল আপ মেদিনীপুর লোকাল, নাগেরকোল, শালিমার-বিশাখাপত্তনম সহ ৮টি ট্রেন। স্বভাবতই, একসঙ্গে এতগুলো ট্রেনের ঘোষণায় দিশেহারা হয়ে ওঠেন যাত্রীরা। কোন প্ল্যাটফর্মে কোন‌ ট্রেন আসবে তা স্পষ্ট না হওয়ায় বাড়ে আতঙ্ক। সবমিলিয়ে কয়েক মিনিটে পরিস্থিতি ভয়ানক আকার নেয়।

১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে ৮টি ট্রেনের ঘোষণা হওয়ায় ১ নম্বর ফুট ব্রিজ থেকেই হুড়োহুড়ি শুরু হয়। যা ভয়ানক আকার নেয় ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা ফুটব্রিজে। ১ নম্বর থেকে ওঠা ফুটব্রিজই গোটা সাঁতরাগছি স্টেশনকে কভার করে। তাই প্রত্যেকেই গন্তব্যে পৌঁছতে একই জায়গায় ভিড় করেন, এর ফলে পদপিষ্ট হয়ে যান বেশ কয়েকজন যাত্রী। ফুটব্রিজ থেকে পড়েও যান কয়েকজন।

আরও পড়ুন- কেরল থেকে আর বাড়ি ফেরা হলো না তাসের সর্দারের, সাঁতরাগাছিতে পদপিষ্ট হয়ে মৃত মুর্শিদাবাদের প্রৌঢ়

সাঁতরাগাছির দুর্ঘটনার সময়ই রেড রোডে জারি ছিল পুজো কার্নিভাল। ঘটনার কথা জানার পর কার্নিভাল শেষ হোতেই সাঁতরাগাছি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে যান ফিরহাদ হাকিম, সুরজিৎ কর পুরকায়স্থ এবং ডিজি বীরেন্দ্র।

মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ এবং গুরুতর আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে একটি তদন্ত করা হবে। খতিয়ে দেখা হবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল। ভারতীয় রেলের পক্ষ থেকেও মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ, গুরুতর আহতদের জন্য ১ লক্ষ এবং বাকি আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

এ দিন ট্রেনের ঘোষণা বিভ্রাট প্রসঙ্গে খানিকটা উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “প্ল্যাটফর্ম চেঞ্জ করলে যাত্রীদের সবসময় একটা নূন্যতম সময় দেওয়া প্রয়োজন, যাতে তাঁরা সঠিক ভাবে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারেন। তার বদলে এভাবে তাড়াহুড়ো করে কেন ঘোষণা করল সেটা রেলই বলতে পারবে।”

মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনের ফুটব্রিজ দুর্ঘটনার মতইন বড় আকার নিতে পারত সাঁতরাগাছির দুর্ঘটনা। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর এলফিনস্টোন ফুটব্রিজে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু হয়, আহত হন ৩৫। সেই সময় ওই ফুটব্রিজের জীর্ণ অবস্থাকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। সাঁতরাগাছির ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের দায় কতটা, তা খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```