দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরের ছায়া কলকাতায়। বিজেপির পর এ বার মঞ্চ ভাঙল তৃণমূলের।
গত সোমবার মেদিনীপুরের কলেজ মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় দর্শকাসনের শামিয়ানা ভেঙে পড়ে জখম হয়েছিলেন বহু মানুষ। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তাঁদের কয়েকজনকে দেখতে গিয়ে আর্থিক সাহায্যও দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার মুখ্যমন্ত্রীর মেগা ইভেন্টের আগে শিয়ালদহে ভেঙে পড়ল তৃণমূলের মঞ্চের একাংশ। তবে কেউ আহত হয়েছেন এমন খবর নেই। লাগাতার বৃষ্টিতেই বিপত্তি বলে মনে করছেন উপস্থিত নেতারা।