Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SSC: গ্রুপ-সি কেলেঙ্কারির রায় আজ, রাজ্যের জন্য কি আরও দুঃসংবাদ?

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি-তে (Group C) ৩৮১ জনের ভুয়ো নিয়োগের অভিযোগ উঠেছিল। তাদের মধ্যে ২২২ জন নাকি পরীক্ষাতেই বসেনি। শুক্রবার এই সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পেশ করেছে বাগ কমিটি। আজ বুধবার সেই

SSC: গ্রুপ-সি কেলেঙ্কারির রায় আজ, রাজ্যের জন্য কি আরও দুঃসংবাদ?

শেষ আপডেট: 18 May 2022 03:30

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি-তে (Group C) ৩৮১ জনের ভুয়ো নিয়োগের অভিযোগ উঠেছিল। তাদের মধ্যে ২২২ জন নাকি পরীক্ষাতেই বসেনি। শুক্রবার এই সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পেশ করেছে বাগ কমিটি। আজ বুধবার সেই বহু চর্চিত মামলার রায় দেবে হাইকোর্ট।

আরও পড়ুন: বাইকে হাঁড়ি চাপিয়ে বাড়ি বাড়ি বিরিয়ানি বেচেন শ্যামপুরের বিধান! হাঁকেন, 'দুয়ারে বিরিয়ানিইই…'

কলকাতা হাইকোর্টের (SSC) বিচারপতি সুব্রত তালুকদার এবং আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুক্রবার ওই রিপোর্ট পেশ করেন আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। সেই রিপোর্টেই বলা হয় স্কুল সার্ভিস কমিশন যে ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করেছে (Group C), তার মধ্যে ২২২ জনই পরীক্ষা দেননি। বাকিরা পাশ করতে পারেননি। শুধু তাই নয়, বাগ কমিটির রিপোর্টে কাঠগড়ায় তোলা হয়েছে মোট ১১ জন এসএসসি (SSC) কর্তাকে। তাঁরা কারা? এসএসসির প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য, চেয়ারম্যান সৌমিত্র সরকার, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় বন্দ্যোপাধ্যায়,  স্কুল সার্ভিস কমিশনের সচিব অশোক কুমার সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচর্য। এছাড়াও বাগ কমিটির তালিকায় অভিযুক্ত করা হয়েছে কমিশনের আঞ্চলিক চেয়ারম্যান শর্মিলা মিত্র, শুভজিত চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিন, মহুয়া বিশ্বাস ও চৈতালি ভট্টাচার্যকে।

অনেকের মতে, নামের তালিকা দেখেই ঠাওর করা যাচ্ছে গোটা স্কুল সার্ভিস কমিশন (SSC) এই দুর্নীতিতে জড়িয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, এসএসসি-র প্রোগ্রামিং বিভাগ—কিচ্ছু বাদ নেই প্রায়। প্রাক্তন হয়ে যাওয়া কর্তারাও যে ভুয়ো লোক ঢোকাতে কলকাঠি নেড়েছিলেন তাও স্পষ্ট। শুক্রবার এই মামলায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশ বহাল রেখেছিল হাইকোর্ট। বুধবার রায় ঘোষণা হবে। উচ্চ আদালতের এই রায়ের দিকে চোখ থাকবে সকলের।

এদিকে মঙ্গলবারই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর শিক্ষিকার চাকরির নিয়োগে জালিয়াতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সুপারিশও রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে করেছেন।

এই পরিপ্রেক্ষিতে বুধবার এসএসসি দুর্নীতির কী রায় দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটাই এখন দেখার। আগের দিন ডিভিশন বেঞ্চ বলে অদৃশ্য হাত না থাকলে এত বড় অনিয়ম হতে পারে না। মামলাকারীদের পক্ষ থেকে সিবিআই তদন্ত দাবি করা হয়েছে আদালতে। অন্যদিকে, রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, আদালত রাজ্য পুলিশকে দিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করে দিক। মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, যে এজেন্সিই তদন্ত করুক না কেন, আমরা চাইব, আদালতের নজরদারিতে তদন্ত হোক।


```