Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার বক্তৃতার সময় চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ বিধানসভার গেটে, ৭৫ জনকে আটক করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিধানসভা চত্বর। ঠিক যে সময়ে মণিপুর ইস্যুতে বক্তব্য রাখছিলেন মমতা, সেই সময়েই বিধানসভার গেটের বাইরে হাজির হয়েছিলেন অন্তত শ'তিনেক চাকরিপ্রার্থী। গেটের বাইরে জড়ো হয়ে চাকরির দাবিত

মমতার বক্তৃতার সময় চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ বিধানসভার গেটে, ৭৫ জনকে আটক করল পুলিশ

শেষ আপডেট: 31 July 2023 11:45

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিধানসভা চত্বর। ঠিক যে সময়ে মণিপুর ইস্যুতে বক্তব্য রাখছিলেন মমতা, সেই সময়েই বিধানসভার গেটের বাইরে হাজির হয়েছিলেন অন্তত শ'তিনেক চাকরিপ্রার্থী। গেটের বাইরে জড়ো হয়ে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা (ssc candidates protest at assembly)। পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায় তাঁদের। ইতিমধ্যেই ৭৫ জনকে আটক করে লালবাজার নিয়ে গেছে পুলিশ।

দীর্ঘদিন ধরেই চাকরিতে ন্যায্যভাবে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীরা (job aspirants)। এমনকী, চাকরির দাবিতে কলকাতার রাজপথে প্রায় ৯০০ দিন ধরে ধর্নায় বসে রয়েছেন তাঁরা। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা কখনও ধর্মতলায় প্রেস ক্লাবের সামনে, কখনও বা সেন্ট্রাল পার্কে, কখনও আবার ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করেই চলেছেন। পুলিশ একাধিকবার তাঁদের উঠিয়ে দিয়েছে, দুই পক্ষের সেই ঝামেলায় উত্তাল হয়েছে রাজপথ। কিন্তু নিজেদের অবস্থান থেকে সরে আসেননি চাকরিপ্রার্থীরা।

সোমবার বিধানসভার অধিবেশন চলাকালীন মণিপুর নিয়ে বক্তব্য পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata On Manipur)। ঠিক সেই সময়েই বিধানসভার গেটের বাইরে অন্তত ৩০০ জন এসএসসি চাকরিপ্রার্থী হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। (ssc candidates protest at assembly)।

সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হাজির হয় বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। পুলিশ টেনে হিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তুলতে শুরু করে। মহিলা চাকরিপ্রার্থীরা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদেরও হাত-পা ধরে টেনে প্রিজন ভ্যানে তোলা হয়। এখনও পর্যন্ত ৭৫ জনকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

বুদ্ধবাবুর জ্ঞান আছে, হাত নেড়ে সাড়া দিচ্ছেন: মমতা


```