
শেষ আপডেট: 11 March 2023 07:17
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কলকাতা হাইকোর্ট ৮৪২ জন গ্রুপ সি (Group C) কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। এমনকী তাঁরা যেন শনিবার থেকে স্কুলে ঢুকতে না পারে তাও নিশ্চিত করতে বলা হয়েছিল। সেই নির্দেশের পরই তৎপর হয় স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে প্রথম দফায় ৫৭ জনের চাকরি বাতিল করা হয়েছে।
হাইকোর্ট যে ৮৪২ জনের চাকরি বাতিল করেছে তাঁদের মধ্যেই ছিলেন ৫৭ জন। এই ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, কমিশনের সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছিলেন তাঁরা। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানির সময় বিষয়টি উত্থাপিত হয়।
বিষয়টি শুনে বিস্মিত হন বিচারপতি। কীভাবে এমন সম্ভব তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপরই কমিশনকে নির্দেশ দেন, ওই ৫৭ জনের তালিকা প্রকাশ করার জন্য। দুপুর সাড়ে তিনটের পর ফের মামলার শুনানিতে ওই ৫৭ জন সহ ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কমিশনকে তিনি বলেন, শনিবার বেলা বারোটার মধ্যে সবার সুপারিশপত্র বাতিল করতে হবে। এবং দুপুর তিনটের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র বাতিলেরও নির্দেশ দেন। সেই নির্দেশের পরই ৫৭ জনের চাকরি বাতিল করল এসএসসি।
ইনফোসিস ছাড়ছেন মোহিত যোশী, প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা, টেক দুনিয়ায় বড় রদবদল