Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘এসসি ইস্টবেঙ্গল’ নামেই আইএসএলে নামছে লাল-হলুদ, সামনে এল নয়া লোগো

দ্য ওয়াল ব্যুরোঃ অবশেষে প্রকাশ হল ইস্টবেঙ্গল ক্লাবের নয়া লোগো। সেই সঙ্গে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হল চলতি বছর ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে ‘এসসি ইস্টবেঙ্গল’ নামেই খেলবে লাল-হলুদ ব্রিগেড। এদিন আইএসএলের সরকারি ওয়েবসাইটেও ইস

‘এসসি ইস্টবেঙ্গল’ নামেই আইএসএলে নামছে লাল-হলুদ, সামনে এল নয়া লোগো

শেষ আপডেট: 17 October 2020 07:09

দ্য ওয়াল ব্যুরোঃ অবশেষে প্রকাশ হল ইস্টবেঙ্গল ক্লাবের নয়া লোগো। সেই সঙ্গে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হল চলতি বছর ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে ‘এসসি ইস্টবেঙ্গল’ নামেই খেলবে লাল-হলুদ ব্রিগেড। এদিন আইএসএলের সরকারি ওয়েবসাইটেও ইস্টবেঙ্গলের এই নয়া লোগো প্রকাশিত হয়েছে।জানা গিয়েছে, এবার দলের ফুটবলার ও কোচিং স্টাফদের নামও সরকারিভাবে প্রকাশ করা হবে ক্লাবের তরফে। শনিবার সকালে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেনশনের তরফে জানানো হয়েছে, তারা খুব খুশি মনে ঘোষণা করছে যে চলতি আইএসএলে তারা ‘এসসি ইস্টবেঙ্গল’ নামেই খেলবে। এদিন সকাল ১১টা নাগাদ ইস্টবেঙ্গলের সরকারি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এই লোগো। তাতে দেখা যাচ্ছে লোগোর রং ও দলের প্রতীক মশাল একই রয়েছে। শুধু লোগোর উপরে লেখা 'এসসি' অর্থাৎ 'স্পোর্টিং ক্লাব'। লোগোর নীচে লেখা রয়েছে ইস্টবেঙ্গল। লোগোর মধ্যে ছ’টি স্টার যোগ করা হয়েছে। চলতি আইএসএলে ইস্টবেঙ্গল দলের স্লোগান হল ‘ছিলাম-আছি-থাকব’ এবং ‘এল বাঙাল ব্রিগেড' https://twitter.com/sc_eastbengal/status/1317304199785361410?s=19 জানা গিয়েছে, ক্লাবের নাম ঠিক হয়ে যাওয়ার পরেও ফেডারেশনের তরফ থেকে কাগজপত্র না আসায় তারা দলের নাম ঘোষণা করতে পারছিলেন না। শুক্রবারই গোয়ায় আবাসিক শিবিরে গিয়েছেন লাল-হলুদ ফুটবলাররা। এসে গিয়েছেন দলের নতুন ব্রিটিশ কোচ লিভারপুলের কিংবদন্তি রবি ফাউলারও। কিন্তু সরকারি ভাবে নতুন ক্লাবের নাম ঘোষণা না হওয়ায় ফুটবলারদের নামের তালিকা প্রকাশ করতে পারেনি তারা। শনিবার দলের নাম ঘোষণা হওয়ার পরে আশা করা যাচ্ছে এবার খুব তাড়াতাড়ি ফুটবলারদের নামও ঘোষণা করে দেওয়া হবে দলের তরফে।

```