Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের বাংলায় ভোট দেবেন মুকুল রায়, রাজ্যের ভোটার তালিকায় স্বপন দাশগুপ্তও

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন দিল্লির ভোটার ছিলেন তিনি। গত দিল্লি বিধানসভা ভোটেও দেখা গিয়েছিল তাঁকে ভোট দিতে। সেই তিনি প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের নাম উঠল রাজ্যের ভোটার তালিকায়। গতকালই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকার ভিত্ত

ফের বাংলায় ভোট দেবেন মুকুল রায়, রাজ্যের ভোটার তালিকায় স্বপন দাশগুপ্তও

শেষ আপডেট: 16 January 2021 15:49

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন দিল্লির ভোটার ছিলেন তিনি। গত দিল্লি বিধানসভা ভোটেও দেখা গিয়েছিল তাঁকে ভোট দিতে। সেই তিনি প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের নাম উঠল রাজ্যের ভোটার তালিকায়। গতকালই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকার ভিত্তিতেই বাংলায় একুশের বিধানসভা ভোট হবে। তাতে দেখা গিয়েছে বীজপুর বিধানসভায় নাম উঠেছে মুকুলবাবুর। মুকুলবাবুর ছেলে শুভ্রাংশু রায় সেখানকার বিধায়ক। অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের নামও বাংলার তালিকায় উঠেছে। তাঁর নাম উঠেছে বালিগঞ্জ বিধানসভায়। স্বপনবাবুও দিল্লির ভোটার ছিলেন। দীর্ঘদিন সেখানেই সাংবাদিকতা করতেন স্বপন দাশগুপ্ত। তবে এবার তিনি ভোট দেবেন কলকাতায়। সংশোধিত তালিকায় পুরুষ ভোটার ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪, পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯০ জন। এ বার চূড়ান্ত তালিকায় দেখা গিয়েছে, বিভিন্ন জেলায় ভোটারের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। এই ভোটারদের একটা বড়ো অংশ অভিবাসী শ্রমিক। করোনা লকডাউনের জেরে তাঁরা ভিন রাজ্য থেকে নিজের বাসস্থানে ফিরে এসেছেন। এ ছাড়া নতুন ভোটারও রয়েছেন।

```