Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরীয় পরা মানে দলবদল নয়, সুমন কাঞ্জিলাল প্রশ্নে বুঝিয়ে দিলেন স্পিকার

দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) দলবদল করেছেন বলে তিনি শোনেননি। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এদিন স্পিকার ব

উত্তরীয় পরা মানে দলবদল নয়, সুমন কাঞ্জিলাল প্রশ্নে বুঝিয়ে দিলেন স্পিকার

শেষ আপডেট: 7 February 2023 11:19

দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) দলবদল করেছেন বলে তিনি শোনেননি। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

এদিন স্পিকার বলেন, ‘উত্তরীয় তো যে কেউ পরতে পারেন।’ সেইসঙ্গে এও বলেন, ‘সুমন কাঞ্জিলাল দলবদল করেছেন বলে তো আমি শুনিনি।’ সাংবাদিকরা এও প্রশ্ন করেন, আসন্ন বাজেট অধিবেশনে কি সুমন কাঞ্জিলালের আসন বদল হবে? সেইরকম কোনও চিঠি কি আপনি পেয়েছেন? জবাবে স্পিকার বলেন, ‘এটা পরিষদীয় বিষয়। আমি সংবাদমাধ্যমের সামনে এ নিয়ে কিছু বলব না।’

রবিবাসরীয় দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তৃণমূলের তরফে সেদিনের যে ছবি প্রকাশ করা হয় তাতে দেখা যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সুমনের গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন।

তারপরেই বিজেপি বলেছিল, দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতেই সুমন তৃণমূলের পতাকা নেননি। আবার সুমন বলেন, উন্নয়নের বিষয়ে কথা বলতে তিনি অভিষেকের অফিসে গিয়েছিলেন। বিজেপির টিকিটে জেতা বিধায়কটিকে যখন প্রশ্ন করা হয়, আপনি এখন কোন দলে? জবাবে মৃদু হেসে তিনি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আপনারা বুঝে নিন।’

দলত্যাগ বিরোধী আইন নিয়েও এদিন বিজেপির নাম না করে তাঁদের নিশানা করেন স্পিকার। বিমানবাবু বলেন, ‘দলত্যাগ বিরোধী আইনটা আগে বুঝতে হবে। এর আগে মুকুল রায়ের বিষয়ে তাঁরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ঘুরে এসেছিল। তারপর আমি একটা দীর্ঘ অর্ডার দিয়েছি। তা নিয়ে তাঁরা কিন্তু আর আদালতে যাননি।’ বিমান বন্দ্যোপাধ্যায় এও স্পষ্ট করে দেন, বিধায়ক পদ খারিজের গোটা বিষয়টি স্পিকারের উপর নির্ভর করে।

আদার ব্যাপারীরা দেশ চালাচ্ছে, টিমটিম করে জ্বলছে সরকার: ত্রিপুরায় মমতা


```