Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশুদের অপুষ্টি রুখতে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিশেষ ফুড-প্যাকেট চালু করতে চলেছে রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জুড়ে অপুষ্টিতে ভোগা শিশুদের প্রাতরাশ এবং দুপুরের খাবারের সঙ্গে আলাদা করে একটি করে ফুড প্যাকেট দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। স্কুলে খাওয়া ছাড়াও বাড়িতে নিয়ে গিয়ে বিকেলে খাওয়ার জন্য ওই নতুন ফুড প্যাকেটের ব্যব

শিশুদের অপুষ্টি রুখতে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিশেষ ফুড-প্যাকেট চালু করতে চলেছে রাজ্য

শেষ আপডেট: 1 July 2019 10:46

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জুড়ে অপুষ্টিতে ভোগা শিশুদের প্রাতরাশ এবং দুপুরের খাবারের সঙ্গে আলাদা করে একটি করে ফুড প্যাকেট দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। স্কুলে খাওয়া ছাড়াও বাড়িতে নিয়ে গিয়ে বিকেলে খাওয়ার জন্য ওই নতুন ফুড প্যাকেটের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। এই ফুড প্যাকেট বিতরণের ফলে রাজ্য জুড়ে শিশুদের মধ্যে বেড়ে চলা অপুষ্টিতে লাগাম পরানো যাবে বলে মনে করছে সরকার। সোমবার বিধানসভায় এ বিষয়ে প্রশ্ন তোলেন জামালপুরের সিপিএম বিধায়ক সমর হাজরা। তিনি জানান, রাজ্যের বাচ্চারা সরকারি স্কুলে মিড ডে মিল খেয়েও অপুষ্টিতে ভুগছে। তাঁর প্রশ্ন, এ বিষয়ে সরকার কিছু ভেবেছে কি না। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেনিট সার্ভিসেস (আইসিডিএস)-এর নতুন উদ্যোগের কথা, যাতে বাচ্চাদের বাড়িতে-বাড়িতে পুষ্টিকর খাবারের প্যাকেট দেওয়া হবে। মন্ত্রী জানান, প্যাকেটবন্দি এই খাবার হবে রেডি টু ইট। যা কি না বাড়ি গিয়ে হেল্থড্রিঙ্কের মতো জলে গুলে খাওয়া যাবে। গম, বাদাম, ছোলা এবং চিনি দিয়ে তৈরি হবে এই ফুড প্যাকেটের খাবার। একটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই খাবারের প্যাকেট তৈরির কাজও চলছে ইতিমধ্যেই। এক সরকারি কর্তা জানান, পুজোর আগেই আপাতত দু'টি জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হবে এই ব্যবস্থা। তার পরে তা ঠিকঠাক চললে, সারা রাজ্য জুড়ে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই এই খাবার দেওয়া চালু হয়ে যাবে। সরকারি হিসেব অবশ্য বলছে, ২০১১ সালের তুলনায় ২০১৯ সালে অনেকটাই কমেছে রাজ্যের অপুষ্টির হার। ২০১১-র মে মাসে যেখানে অপুষ্টির গড় হার ছিল ৪৭.৫২% সেখানে, ২০১৯-এর মে মাসে সেই হার কমে দাঁড়িয়েছে ৮.৫৬%-এ। অপুষ্টির হার সব থেকে কমেছে মুর্শিদাবাদ জেলায়, পরিসংখ্যানের হিসেবে ৪.০৭%। অন্য দিকে, অপুষ্টির হার বেশি জঙ্গলমহলে। ঝাড়গ্রামে তা ১৬.০২%। সংখ্যার বিচারে পশ্চিম মেদিনীপুরে অপুষ্টিতে ভুগছে প্রায় ৪৮ হাজার, ৬৯ জন শিশু। সরকারি সূত্রের খবর, বর্তমানে রাজ্যের অঙ্গনওয়ারিতে মোট ৭৭ লক্ষ বাচ্চা খাওয়াদাওয়া করে রোজ। তাদের মধ্যেই অনেকে ভুগছে অপুষ্টিতে। তবে এই নতুন এই ফুড প্যাকেটের ব্যবস্থা অবশ্য শুধু অপুষ্টিতে ভোগা বাচ্চাদের জন্য নয়, সকলের জন্যই। কিন্তু সব বাচ্চাদের ব্রেকফাস্টে এই ফুড প্যাকেট দেওয়া হলেও অপুষ্টির বাচ্চাদের জন্য আরও একটি করে প্যাকেট অতিরিক্ত দেওয়া হবে বিকেলে বাড়ি নিয়ে গিয়ে খাওয়ার জন্য।

```