Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বাংলার করোনা-যুদ্ধে আরও একটি কমিটি গড়ল স্বাস্থ্য ভবন, এবার কড়া নজর হটস্পটগুলির দিকে

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের করোনা সংক্রমণ মোকাবিলায় আরও একটি বিশেষ কমিটি গঠন করল সরকার। এই বিশেষ কমিটিকে 'ডেটা অ্যানালাইসিস সেল' বলে উল্লেখ করেছে স্বাস্থ্যভবন। জানা গেছে, কোন এলাকায় বেশি সংক্রমণ ঘটছে, সেই এলাকাগুলিকে চিহ্নিত করা, সেখানে আরও বে

বাংলার করোনা-যুদ্ধে আরও একটি কমিটি গড়ল স্বাস্থ্য ভবন, এবার কড়া নজর হটস্পটগুলির দিকে

শেষ আপডেট: 10 April 2020 03:07

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের করোনা সংক্রমণ মোকাবিলায় আরও একটি বিশেষ কমিটি গঠন করল সরকার। এই বিশেষ কমিটিকে 'ডেটা অ্যানালাইসিস সেল' বলে উল্লেখ করেছে স্বাস্থ্যভবন। জানা গেছে, কোন এলাকায় বেশি সংক্রমণ ঘটছে, সেই এলাকাগুলিকে চিহ্নিত করা, সেখানে আরও বেশি করে করোনা পরীক্ষার ব্যবস্থা করা এবং সেখানে আরও কী কী পদক্ষেপ করা যায়, সেসব ঠিক করবে এই বিশেষ সেল। সূত্রের খবর, এই সেলে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে রয়েছেন স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর অসিত বিশ্বাস। তাঁর সঙ্গেই এই সেলে যে অন্য সদস্যরা রয়েছেন, তাঁরা হলেন এসএসকেএমের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান চিকিৎসক সুজয় ঘোষ, বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের চিকিৎসক ডক্টর বিমানকান্তি রায়, রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব তমালকান্তি ঘোষ, কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজের জন স্বাস্থ্যবিষয়ক চিকিৎসক  দীপ্তকান্তি মুখোপাধ্যায়, পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজের জন স্বাস্থ্যবিষয়ক চিকিৎসক প্রমিত ঘোষ, এছাড়া স্বাস্থ্য দফতরের ৩ জন উচ্চ আধিকারিক। একটি সূত্রের খবর, রাজ্যের হটস্পট হিসেবে চিহ্নিত এলাকাগুলি থেকে আর যাতে কোনও ভাবেই সংক্রমণ না ছড়ায়, সেদিকে এবার বিশেষ নজর দিচ্ছে সরকার। সেই কারণেই এই বিশেষ ডেটা অ্যানালাইসিস সেল গড়া হল। এই সেলের বৈঠক বসবে প্রত্যেক দিন। প্রতিদিন রাজ্যের সমস্ত প্রান্ত থেকে করোনা আক্রান্ত এবং করোনা আক্রান্ত সন্দেহ কত জন ব্যক্তি অসুস্থ, সে সম্পর্কে সমস্ত রকম তথ্য সংগ্রহ করবে এই সেল৷ সেই সব তথ্যের ভিত্তিতে খতিয়ে দেখা হবে, এলাকাভিত্তিক কোনও অসুস্থতার ধরন রয়েছে কিনা। যাঁরা অসুস্থ তাঁরা শেষ কতদিনে কত মানুষের সংস্পর্শে এসেছেন, তাও ভাল করে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থার পরিকল্পনা করবেন তাঁরা। দিন কয়েক আগেই পাঁচ জন চিকিৎসককে নিয়ে আরও একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল স্বাস্থ্য দফতর। জানা গেছিল, যে কোনও হাসপাতাল বা নার্সিংহোমে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে কোনও রোগীর মৃত্যু হলে সংশ্লিষ্ট রোগীর সমস্ত তথ্য আগে স্বাস্থ্য দফতরে পাঠাতে হবে। সেখানকার বিশেষ কমিটি আগে সে সব খতিয়ে দেখবে। তার পরে  নিশ্চিত করা যাবে, ওই রোগীর মৃত্যুর কারণ করোনার সংক্রমণ কিনা। এর পরে বিশেষ মহামারী পরিস্থিতি সামাল দিতে রাজ্যের তরফে ‘গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল’ গঠন করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই বোর্ডের প্রধান হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর এবং আইসিএমআর-এর প্রাক্তন অধিকর্তা ডক্টর স্বরূপ সরকারও এই কমিটির সদস্য। পরবর্তী কালে আরও কয়েক জন বিশিষ্ট ব্যক্তিকে এই বোর্ডে যুক্ত করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। বোর্ডের সদস্যদের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী এবং চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। এর পরে আজ, বৃহস্পতিবার করোনা বিষয়ক তৃতীয় কমিটিটি গঠন করা হল রাজ্য সরকারের তরফে। দেখুন সেই নোটিস।

```