Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বারাণসীর ঘাটের মতোই কলকাতায় ৩২ একর জমিতে গঙ্গা দর্শনের ব্যবস্থা হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর ঘাটে গঙ্গা দর্শন ও গঙ্গা আরতি নিয়ে বাঙালিদের মধ্যে আগ্রহ কম নেই। বরং প্রতিদিন সন্ধ্যায় দেখা যায় দর্শনার্থীদের মধ্যে বাঙালিরাই সংখ্যাগুরু। রবিবাসরীয় সকালে কলকাতায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, ক

বারাণসীর ঘাটের মতোই কলকাতায় ৩২ একর জমিতে গঙ্গা দর্শনের ব্যবস্থা হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

শেষ আপডেট: 12 January 2020 07:42

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর ঘাটে গঙ্গা দর্শন ও গঙ্গা আরতি নিয়ে বাঙালিদের মধ্যে আগ্রহ কম নেই। বরং প্রতিদিন সন্ধ্যায় দেখা যায় দর্শনার্থীদের মধ্যে বাঙালিরাই সংখ্যাগুরু। রবিবাসরীয় সকালে কলকাতায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, কলকাতাতেও গঙ্গা দর্শনের সুন্দর ব্যবস্থা হবে, তা করবে কেন্দ্রের সরকার। তিনি জানান, এজন্য ৩২ একর জমি চিহ্নিত করা হয়েছে। গঙ্গা দর্শনের ব্যবস্থা ছাড়াও সেখানে আরামদায়ক নানান সুবিধা থাকবে। সেখানে অ্যাকোরিয়াম, ওয়াটার পার্ক প্রভৃতিও গড়ে তোলা হবে। গঙ্গাতীরের সৌন্দর্যায়নের ব্যবস্থাও করবে সরকার।

আরও পড়ুন: ইনডোরের মঞ্চে মোদী একা, গেলেন না মমতা

হলদিয়া থেকে বারাণসী ছোট জাহাজ চলাচল ইতিমধ্যেই শুরু হয়েছে। এদিন সেই প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমি কাশীর সাংসদ। কলকাতার সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছি’। সেই সঙ্গে বলেন, কলকাতা বন্দরের উন্নতির জন্য কেন্দ্রের সরকারের আরও পরিকল্পনা রয়েছে। যাতে প্রকৃত অর্থেই কলকাতা বহির্বিশ্ব ও দেশের ভিতরের শহরগুলির সঙ্গে জলপথে যোগাযোগের এক সঙ্গমস্থল হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: নাগরিকত্ব আইন পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে, বেলুড় মঠ থেকে তোপ মোদীর

প্রধানমন্ত্রীর কথায়, এই জলপথ সংযোগের ফলে সরাসরি লাভ হতে পারে কলকাতার। কারণ এর ফলে পর্যটনের বিকাশ হবে। আরও বেশি সংখ্যক পর্যটক কলকাতায় আসবেন। তাতে স্থানীয় কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: শ্যামাপ্রসাদের নামে হচ্ছে কলকাতা বন্দর, ঘোষণা মোদীর

হলদিয়া বন্দরও কলকাতা বন্দরের আওতাতেই পড়ে। এদিনের বক্তৃতায় হলদিয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ওখানে একটি মাল্টিমোডাল টার্মিনাল গড়ে তুলবে কেন্দ্রের জাহাজ মন্ত্রক। তা ছাড়া গঙ্গানদীর নাব্যতা বাড়ানোর লক্ষ্যও নেওয়া হয়েছে। যাতে বড় জাহাজ সহজে কলকাতায় আসতে পারে। ২০২১ সালের মধ্যেও ওই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে জাহাজ মন্ত্রক।

```