Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নওসাদ এতদিন জেলে থাকার মতো কিছু করেননি: স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে যখন একের পর এক নতুন মামলা হচ্ছে বিভিন্ন থানায় তখন তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। বিমানবাবু নিজে আইনজীবী। এদিন তিনি বলেন, ‘আমি ব্যক্তিভাব

নওসাদ এতদিন জেলে থাকার মতো কিছু করেননি: স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 February 2023 08:11

দ্য ওয়াল ব্যুরো: নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে যখন একের পর এক নতুন মামলা হচ্ছে বিভিন্ন থানায় তখন তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। বিমানবাবু নিজে আইনজীবী। এদিন তিনি বলেন, ‘আমি ব্যক্তিভাবে মনে করি, নওসাদ এমন কিছু করেননি যার জন্য ওঁকে এত দিন জেলে (Naushad Siddiqi Arrest) থাকতে হবে।’

সেইসঙ্গে বিমানবাবু এও বলেন, স্পিকার হিসেবে নন, তিনি একজন আইনজীবী হিসেবে এই কথা বলেছেন। প্রসঙ্গত বুধবার দুপুরেই নওসাদের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। ধর্মতলার কর্মসূচিতে নওসাদ-সহ ৮৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিন বিচারপতি জয়মাল্য বাগচীও তা নিয়ে পুলিশকে ভর্ৎসনা করেন।

হেয়ার স্ট্রিট থানা প্রথমে গ্রেফতার করেছিল নওসাদকে। তারপর সেই মামলায় পুলিশ হেফাজত কাটিয়ে তিনি যখন জেল হেফাজতে তখন নতুন একটি মামলায় তাঁকে হেফাজতে নেয় লেদার কমপ্লেক্স থানা। এই হেফাজত যেদিন শেষ হয় সেদিন আবার নতুন একটি মামলায় হেফাজতে নেয় নিউ মার্কেট থানা।

এর মধ্যেই তৃণমূল অভিযোগ করে, একুশের ভোটের আগে নওসাদ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। সংখ্যালঘু ভোট কেটে দিয়ে যেভাবে আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির সুবিধা করে দেন তেমনই এই রাজ্যে ভূমিকা নিয়েছিলেন নওসাদরা।

যদিও বামেরা গোড়া থেকেই নওসাদের পাশে ছিল। এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও নওসাদের গ্রেফতারিকে রাজ্য সরকারের প্রতিহিংসা হিসেবে দেখাতে চেয়েছিলেন। তার মধ্যেই এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন স্পিকার। সেইসঙ্গে তিনি এও বলেন, নওসাদের আইনজীবীদের ভাল করে কোর্টে সওয়াল করা উচিত। বুধবার হাইকোর্টে নওসাদের হয়ে সওয়াল করেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এতজনকে একসঙ্গে গ্রেফতার কেন? নওসাদ মামলায় পুলিশকে প্রশ্ন হাইকোর্টের


```