Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

খাবার না পেয়ে ধমকেছিলেন স্বামী! অভিমানে মদের সঙ্গে কীটনাশক খেলেন স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: সময় মতো খেতে না দেওয়ায় স্ত্রীকে বকাবকি ও মারধর করেছিলেন স্বামী। সেই অভিমানে গলা অবধি মদ পান করে কীটনাশক খেয়ে আত্মঘাতী (suicide) হলেন স্ত্রী। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে (Gangarampur)। জ

খাবার না পেয়ে ধমকেছিলেন স্বামী! অভিমানে মদের সঙ্গে কীটনাশক খেলেন স্ত্রী

শেষ আপডেট: 29 July 2022 15:08

দ্য ওয়াল ব্যুরো: সময় মতো খেতে না দেওয়ায় স্ত্রীকে বকাবকি ও মারধর করেছিলেন স্বামী। সেই অভিমানে গলা অবধি মদ পান করে কীটনাশক খেয়ে আত্মঘাতী (suicide) হলেন স্ত্রী। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে (Gangarampur)।

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের খাটিয়াবান্দা এলাকার বাসিন্দা রিতু কোল পেশায় টোটো চালক। প্রায় ১৭ বছর আগে গ্রামেরই এক মহিলাকে প্রেম করে বিয়ে করেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে নানা কারণে অকারণে কোল দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত। এদিকে, স্বামীর পাশাপাশি স্ত্রীও মাঝে মধ্যে মদ্যপান করতেন। যা নিয়ে সংসারে অশান্তি আরও বাড়ত।

হাওড়া স্টেশনে ব্যাগভর্তি বিরল কচ্ছপ উদ্ধার করল আরপিএফ, দেখুন ভিডিও

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খাওয়ার জন্য টোটো চালিয়ে বাড়ি যান রিতু। বাড়ির দরজা খোলা থাকলেও স্ত্রীকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন তিনি। কিছু পরে পাশের একটি দোকানে স্ত্রীকে দেখতে পান। এদিকে বাড়িতে এসেও খাবার না পেয়ে স্ত্রীকে বকাবকি করেন। এমনকি মারধরও করেন বলে অভিযোগ। এরপরই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।

অভিযোগ, ঘটনার কিছু পর অভিমানে স্ত্রী প্রথমে মদ্যপান করেন। এরপর জমিতে দেওয়া কীটনাশক খান। সন্ধ্যায় বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন স্বামী। কারণ স্ত্রীর মুখ দিয়ে কীটনাশকের গন্ধ পেয়েছিলেন তিনি। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্বামী সহ পরিবারের সদস্যরা। সেখানে ভর্তি করার কিছুক্ষণ পরই মহিলার মৃত্যু হয়।

এদিকে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পরিবার এবং প্রতিবেশীদের প্রাথমিক অনুমান স্বামী বকাবকি ও মারধর করায় অভিমানে আত্মঘাতী হন তিনি। এছাড়াও পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় কীটনাশক খেলে হয়তো কষ্ট অনেকটা কম হবে, সেই ভেবেই ওই মহিলা মদ্যপান করেছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```